News Flash

  • Home
  • Uncategorized
  • আজমগড়ে গাছে ধাক্কা বেপরোয়া বাইকের, মৃত্যু ৩ জন যুবকের
Image

আজমগড়ে গাছে ধাক্কা বেপরোয়া বাইকের, মৃত্যু ৩ জন যুবকের

আজমগড় (উত্তর প্রদেশ), ২৬ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের আজমগড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি মোটরবাইক। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন যুবকের। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে আজমগড় জেলার মুবারকপুর থানার অন্তর্গত দারিয়াবাদ সেতুর কাছে। মৃতদের নাম-কালিম (২০), আসিফ (১৮) ও ফৈয়জ (২০)।

মঙ্গলবার পুলিশ সুপার পঙ্কজ পান্ডে জানিয়েছেন, কোনও কারণে সোমবার রাতে নেভাড়া এলাকায় গিয়েছিলেন তাঁরা। মৌ জেলায় নিজেদের বাড়িতে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইক রাস্তার ধারে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁরা, দুর্ঘটনাস্থলেই দীর্ঘ সময় পড়ে থাকার পর কোনও চিকিৎসা না পাওয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় মানুষজন ৩ জনের রক্তাক্ত দেহ দেখতে পান। পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি খবর দেওয়া হয় মৃতদের পরিজনকে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top