News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০ অক্টোবর গোয়ায় যাচ্ছেন রাহুল, ঠাসা কর্মসূচি কংগ্রেস নেতার
Image

৩০ অক্টোবর গোয়ায় যাচ্ছেন রাহুল, ঠাসা কর্মসূচি কংগ্রেস নেতার

পানাজি, ২৬ অক্টোবর (হি.স.): আগামী বছরই গোয়ায় বিধানসভা নির্বাচন। উপকূলের রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলের আনাগোনা বাড়ছে। আগামী ২৮ অক্টোবর গোয়ায় যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দু’দিন পরই, অর্থাৎ ৩০ অক্টোবর গোয়ায় যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক-দিনের সফরে গোয়ায় গিয়ে পানাজির কাছে বাম্বোলিনে এসপিএম স্টেডিয়ামে কংগ্রেস কর্মীদের সম্মেলনে বক্তব্য রাখবেন রাহুল। এছাড়াও দলীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

গোয়া কংগ্রেস সূত্রের খবর, ৩০ অক্টোবর, শনিবার বেলা এগারোটা নাগাদ এসে পৌঁছবেন রাহুল গান্ধী। এরপর তিনি ডোনা পাওলার আন্তর্জাতিক কেন্দ্রে যাবেন, যেখানে কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। এসপিএম স্টেডিয়ামে কংগ্রেস কর্মীদের সম্মেলনে বক্তব্য রাখবেন রাহুল। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস কর্মীদের মনোবল বাড়াতেই রাহুলের এই সফর বলে মনে করা হচ্ছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top