News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, বান্দিপোরায় গ্রেনেড আহত ৬ জন সাধারণ নাগরিক
Image

কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, বান্দিপোরায় গ্রেনেড আহত ৬ জন সাধারণ নাগরিক

শ্রীনগর, ২৬ অক্টোবর (হি.স.): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলা থামছেই না। মঙ্গলবার উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় গ্রেনেড ফেটে আহত হয়েছেন ৬ জন সাধারণ নাগরিক। আহত ৬ জনের মধ্যে একজন মহিলা রয়েছেন। মঙ্গলবার সকালে বান্দিপোরার সুম্বাল ব্রিজ এলাকায় মিউনিসিপ্যাল কমিটি অফিসের কাছে গ্রেনেড বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে ৬-৭ জন আহত হয়েছেন। একটি ট্যাক্সিও ক্ষতিগ্রস্ত হয়েছে।কিছুক্ষণের ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের নাম-মুস্তাক আহমেদ ভাট, ফয়সল আহমেদ, তসলিমা, মহম্মদ আলতাফ, আব্দুল হামিদ মোল্লা এবং ফায়াজ আহমেদ। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। বান্দিপোরার এসএসপি মহম্মদ জাহিদ জানিয়েছেন, বিস্ফোরণের তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top