News Flash

  • Home
  • Uncategorized
  • One killed in Kashmir : কাশ্মীরে ফের গুলির লড়াই, নিহত এক
Image

One killed in Kashmir : কাশ্মীরে ফের গুলির লড়াই, নিহত এক

শ্রীনগর, ২৪ অক্টোবর (হি.স) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের মাঝেই রক্তাক্ত উপত্যকা। কাশ্মীরে চলছে সন্ত্রাস দমন অভিযান। তার মাঝেই রবিবার আবারও জঙ্গি হামলা। জঙ্গি-নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হল এক সাধারণ নাগরিকের। ঘটনাটি ঘটেছে জম্মু -কাশ্মীরের সোপিয়ানের বাবাপোরা ও জাইনাপোরা অঞ্চলে। জানা গিয়েছে, নিহত ব্যক্তি পেশায় দুধওয়ালা। নাম শাহিদ আহমেদ।

৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপত্যকার নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবারই সেখানে পৌঁছান তিনি। একইসঙ্গে শ্রীনগরে রাজভবন চত্ত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোটা উপত্যকায় নিরাপত্তায় বাড়তি জোর। তারই মাঝে এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
সম্প্রতি উপত্যকায় জঙ্গি সক্রিয়তা বেড়ে যাওয়ার খবর মিলেছিল। জঙ্গিদের হাতে মারা যান ১৩ জন সাধারণ নাগরিক। এর পরই ভারতীয় সেনার একের পর এক অভিযানে আটক ৭০০ জন সন্দেহভাজন। রবিবার ১৪ তম সন্ত্রাস দমন অভিযান চলার সময়ও ঘটে বিপত্তি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top