News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ রাষ্ট্র মন্ত্রী শোভা কারান্দলাজে ত্রিপুরা সফরে আসছেন
Image

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ রাষ্ট্র মন্ত্রী শোভা কারান্দলাজে ত্রিপুরা সফরে আসছেন

আগরতলা, ২৩ অক্টোবর (হি. স.) : কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ রাষ্ট্র মন্ত্রী শোভা কারান্দলাজে ত্রিপুরা সফরে আসছেন। আগামী ২৭ অক্টোবর তিনি ত্রিপুরায় আসবেন। ত্রিপুরায় তিনি কৃষি ক্ষেত্রে আরও উন্নয়নের প্রশ্নে বিভিন্ন প্রকল্প ঘুরে দেখবেন এবং ত্রিপুরা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করবেন।


উত্তর-পূর্বাঞ্চলের সফরের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ রাষ্ট্র মন্ত্রী ত্রিপুরা সফরও করবেন। ত্রিপুরায় আসার পূর্বে তিনি অসম সফর সারবেন। সূত্রের খবর, ভৌগলিক অবস্থানের কারণে ত্রিপুরায় বড় শিল্প আসছে না। ফলে, কর্মসংস্থান ও রোজগারের প্রশ্নে কৃষিক্ষেত্রকে আরও উন্নত করার পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা সরকার।


ত্রিপুরা সরকার বেশ কয়েকটি নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা করেছে। কৃষিক্ষেত্রে ত্রিপুরায় বিপ্লব ঘটানোর জন্য ওই প্রকল্পগুলি দারুন সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ রাষ্ট্র মন্ত্রী ওই প্রকল্পগুলি সম্পর্কে অবগত হবেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top