News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, ইসকন আগরতলার বিক্ষোভ প্রদর্শন
Image

বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, ইসকন আগরতলার বিক্ষোভ প্রদর্শন

আগরতলা, ২৩ অক্টোবর (হি. স.) : বাংলাদেশে হিন্দুদের আক্রমণ এবং ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে আজ বিশ্বব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে ইসকন আগরতলার পক্ষ থেকে সুবিশাল মিছিল করে বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি তুলে দিয়েছে।


মূলত, বাংলাদেশে হিন্দুদের নির্মমভাবে হত্যা এবং উত্পীড়নের প্রতিবাদে ১৫০ দেশে আজ শান্তিপুর্ন বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ইসকন আগরতলার অভিরাম নিমাই দাস। তাঁর দাবি, বিক্ষোভ প্রদর্শনের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশ সরকারকে সচেতন করা এবং বাংলাদেশী হিন্দুরা সেখানে সংখ্যালঘু হলেও সমগ্র বিশ্ব তাঁদের পাশে রয়েছে সেই বার্তা দেওয়া।


এদিন তিনি বলেন, শান্তিপুর্ন মিছিল সকাল ১১টায় আগরতলা মঠ চৌমুহনী স্থিত ইসকন থেকে বেড়িয়ে বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে গিয়েছে এবং সেখানে ডেপুটেশন দিয়ে পুণরায় ফিরে এসেছে। প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় প্রতিদিন বিভিন্ন সংগঠন বিক্ষোভ প্রদর্শন করছে। আজকেও একাধিক স্থানে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top