News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় ডিজেলের মূল্য শতক পার, সাধারণ মানুষের উঠল নাভিশ্বাস
Image

ত্রিপুরায় ডিজেলের মূল্য শতক পার, সাধারণ মানুষের উঠল নাভিশ্বাস

আগরতলা, ২৩ অক্টোবর (হি. স.) : পেট্রোলের ছ্যাকা সামলানো দায় ছিল। ডিজেলও সমানভাবেই ছ্যাকা দিচ্ছিল। আজ ত্রিপুরায় ঝাজ বাড়িয়ে ডিজেলও শতক পার করল। আগরতলায় আজ ডিজেলের দাম বেড়ে দাড়িয়েছে ১০০.০৩ টাকা। পেট্রোলের দাম অনেক আগেই শতক পার করেছিল। এখন ডিজেলও একই পথে এগিয়ে যাওয়ায় মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। সাধারণ মানুষের বক্তব্য, পেট্রোল-ডিজেল এমন ছ্যাকা দিচ্ছে, সহ্যের বাইরে চলে গেছে।


সারা দেশের সাথে ত্রিপুরায় একের পর এক রেকর্ড ভাঙছে পেট্রোল ডিজেলের দাম। ইতিপূর্বে নরমাল ও এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল সেঞ্চুরি পার করেছিল। এখন ডিজেলও সেঞ্চুরি করেছে। আজকের দিনে ডিজেল ত্রিপুরা রাজ্যে দাম বেড়ে দাঁড়িয়েছে ১০০.০৩ টাকা। অন্যদিকে পেট্রোল নরমাল লিটার প্রতি ১০৭ টাকা  ৪৪ পয়সা এবং এক্সট্রা প্রিমিয়াম ১১১ টাকা ৩৪ পয়সা লিটার প্রতি দাম হয়েছে। পেট্রোল-ডিজেলের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সাধারণ মানুষ সরকার। এ নিয়ে কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না সরকার, প্রশ্ন তুললেন সাধারণ মানুষ। জ্বালানির মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ জটিল সমস্যায় পড়েছেন।


জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য প্রতি দিন বৃদ্ধি পাচ্ছে। সরকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হলেও সরকারের টনক নড়ছে না। একদিকে করোনা পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। অন্য দিকে ক্রমাগত মূল্যবৃদ্ধির কবলে পড়ে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে শামিল হলেও তাতে বিন্দুমাত্র সাড়া দেয়নি কেন্দ্রীয় সরকার।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top