কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): কলকাতার নাকতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল একটি মোটর বাইক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইকের চালকের এবং আহত হয়েছেন বাইকের আরোহী। আহত বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেপরোয়া বাইক ধাক্কা মারে বিদ্যুতের পোলে। দুই বাইক আরোহী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাইক চালকের মৃত্যু। গুরুতর জখম অবস্থায় দ্বিতীয় আরোহী ভর্তি হাসপাতালে। হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। বাইকটিকে পুলিশ আটক করেছে।

