নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): দীপাবলির আগে আগামী ২৬ অক্টোবর (মঙ্গলবার) উত্তর প্রদেশের অযোধ্যায় যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার আম আদমি পার্টি (আপ)-র পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। মন্দির শহর অযোধ্যায় এসে রামলাল্লার দর্শন ও পূজার্চনা করবেন কেজরিওয়াল। আপ সুপ্রিমোর অযোধ্যা আগমণের কথা শুনে উৎফুল্ল সেখানকার আপ কর্মীরা।
আম আদমি পার্টি (আপ)-র পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, আগামী ২৬ অক্টোবর, মঙ্গলবার অযোধ্যায় যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ওই দিন রামলাল্লার দর্শন ও পূজার্চনা করবেন কেজরিওয়াল। অযোধ্যায় কী কী কর্মসূচি রয়েছে কেজরিওয়ালের, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

