তেলেঙ্গানার পেদাপল্লিতে মৃদু তীব্রতার ভূমিকম্প, কম্পাঙ্ক ৪.০

হায়দরাবাদ, ২৩ অক্টোবর (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল তেলেঙ্গানার পেদাপল্লি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০। শনিবার দুপুর ২.০৩ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শনিবার দুপুর ২.০৩ মিনিট নাগাদ ৪.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় তেলেঙ্গানার পেদাপল্লিতে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ২০ কিলোমিটার গভীরতায়, ১৮.৭৭ অক্ষাংশ এবং ৭৯.৩৮ দ্রাঘিমাংশ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, হায়দরাবাদ থেকে ১৮০ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল এবং নালগোন্ডা থেকে ১৯০ কলিমিটার উত্তরে। মৃদু তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।