News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘাটালে আগুনে পুড়ল বেকারি কারখানা, মাথায় হাত মালিকের
Image

ঘাটালে আগুনে পুড়ল বেকারি কারখানা, মাথায় হাত মালিকের

ঘাটাল, ২৩ অক্টোবর (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে আগুনে পুড়ে গেল একটি বেকারি কারখানা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত রাধানগর এলাকার ঘটনা। শনিবার ভোররাতে হঠাৎ দাউ-দাউ করে জ্বলতে থাকে ওই বেকারি কারখানাটি। আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় কারখানার ভিতরে থাকা রুটি, বিস্কুট, কেক। প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে খবর দেওয়া হয় দমকলে।

আগুন নেভাতে আসে দমকলের দু’টি ইঞ্জিন, দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে যদিও আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত যায় বেকারিটি। বেকারির মালিক পক্ষের দাবি, বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে ঘাটাল থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন মালিকপক্ষ। আগুনে কারখানা পুড়ে যাওয়ায় মাথায় হাত মালিকের।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top