News Flash

  • Home
  • Uncategorized
  • Two youths from Assam detained : হেরোইন সহ আটক অসমের দুই যুবক
Image

Two youths from Assam detained : হেরোইন সহ আটক অসমের দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ অক্টোবর৷৷ প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে উত্তর জেলার ত্রিপুরা মিজোরাম সীমান্তের বিভিন্ন রুটকে ব্যবহার করে রাজ্যে সর্বনাশা ড্রাগস পাচার অব্যাহত রয়েছে৷তবে এসব কান্ডে জড়িতদের বাগে আনতে হাত পা গুটিয়ে বসে নেই উত্তর জেলা প্রশাসন৷ত্রিপুরা সহ অসম সরকার ড্রাগস নিয়ে জিরো টলারেন্স নীতি চালিয়ে যাওয়াতে প্রায় প্রতিদিন ধরা পড়ছে ড্রাগস মাফিয়ারা৷এমনই এক অভিযানে ড্রাগস সহ দুই পাচারকারি ধরা পড়ল উত্তর জেলার দামছড়া পুলিশের জালে৷ধৃতদের মধ্যে রয়েছে শাহিদ আহমদ(২৭)পিতা জালাল উদ্দিন ও খলিল উদ্দিন(২৪)পিতা সুরমান আলী৷

উভয়ের বাড়ি পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি এলাকায়৷এ মর্মে দামছড়া থানার ইন্সপেক্টর ওসি অমল দেববর্মা জানান,শুক্রবার বিকাল তিনটা নাগাদ একটি অটোতে করে দুই যুবক ড্রাগস পাচার করতে অসম থেকে মিজোরাম সীমান্ত দিয়ে দামছড়া এলাকায় পৌছে খেদাছড়া হয়ে বাহাদুরপাড়ায় যাবে বলে পুলিশের কাছে আগাম খবর ছিল৷সে খবরের সুত্রে ওসি সহ পুলিশ কর্মীরা দামছড়ার ব্লক এলাকায় সাদা পোশাকে ওৎপেঁতে বসে থাকলে সাফল্য আসে৷এমন সময় এএস দশ এ সি পাচ আট পাচ পাচ নম্বরের একটি অটো রিক্সা অকুস্থলে পৌছালে পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে গাড়ি সহ দুই যুবককে পাকড়াও করে৷পরে তাদেরকে তল্লাশি করলে তাদের কাছ থেকে দুটি সাবানের প্যাকেটে মোট চুয়ান্ন গ্রাম হেরোইন জাতিয় ড্রাগস উদ্ধার হয়৷যার বাজার মুল্য প্রায় দেড়লক্ষাধিক টাকার মত৷পুলিশ ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল হ্যান্ডসেট সহ অটো গাড়িটিও জব্দ করেছে৷এবং ধৃতদের নামে একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷শনিবার তাদেরকে নেশা সামগ্রী সহ ধর্মনগর সিজেএম আদালতে তোলা হবে জানিয়েছেন দামছড়া থানার ওসি অমল দেববর্মা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top