News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএলে নতুন দল কিনতে আগ্রহী রণবীর-দীপিকা, দাবি সূত্রের
Image

আইপিএলে নতুন দল কিনতে আগ্রহী রণবীর-দীপিকা, দাবি সূত্রের

মুম্বই, ২২ অক্টোবর (হি.স) : আইপিএলের নয়া দল কিনতে আগ্রহী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। একটি সংস্থার সঙ্গে জোট বেঁধে আইপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজির বিডে আগ্রহী এই তারকা দম্পতি।আইপিএলে এবার দলের সংখ্যা বাড়তে চলেছে। আটটির বদলে ১০টি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। এই খবর অনেক আগেই পাওয়া গিয়েছিল। এখন প্রশ্ন হল, কোন দুটি নতুন দল আসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে রয়েছে। এরই মধ্যে সূত্রের খবর, আইপিএলে নতুন দল কিনতে পারেন দীপিকা-রণবীর জুটি। ২০ জন ক্রেতার মধ্যে অন্যতম নাম হতে পারে রণবীর ও দীপিকা। এই তারকা জুটি কয়েকটি সংস্থার মধ্যে অন্যতম যারা নতুন আইপিএল দলের জন্য বিড করতে পারেন। শোনা যাচ্ছে, দীপিকা এবং রণবীর অন্য কোনও সংস্থার সঙ্গে মিলে আইপিএলের দল কেনার জন্য দরপত্র জমা দিতে পারেন।

দুটি নতুন দল কেনার জন্য বিডিং প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। বিডে সর্বোচ্চ দুই দরদাতা নতুন দলের মালিকানা পাবে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই নতুন দলের মালিক হওয়ার জন্য দরপত্র চেয়েছে। দরপত্রের দাম রাখা হয়েছিল কর ছাড়া ১ কোটি ১০ লক্ষ টাকা। আগ্রহীদের প্রথমে ৫ অক্টোবরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছিল। পরে সময়সীমা বাড়িয়ে ২০ অক্টোবর করা হয়। জানা গিয়েছে, ২০টি দরপত্র জমা পড়েছে। তাতে দীপিকা-রণবীরের দরপত্রও রয়েছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top