News Flash

  • Home
  • Uncategorized
  • সত্যজিতের নামাঙ্কিত পুরস্কার দেওয়া হবে স্করসেসি ও ইস্টভানকে : অনুরাগ ঠাকুর
Image

সত্যজিতের নামাঙ্কিত পুরস্কার দেওয়া হবে স্করসেসি ও ইস্টভানকে : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): ‘সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার তুলে দেওয়া হবে দুই বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালকের হাতে। মার্টিন স্করসেসি এবং ইস্টভান জাবো। শুক্রবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় ভারতের ৫২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) এই পুরস্কার প্রদান করা হবে। অনুরাগ ঠাকুর বলেছেন, ‘‘২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় আয়োজিত হবে ৫২ তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পৃথিবীর বিভিন্ন দেশের কল্পনাকে তুলে ধরেছে আমাদের দেশ। কার্লোস সরা পরিচালিত ‘দ্য কিং অব দ্য এনটায়ার ওয়ার্ল্ড’ ছবিটি দিয়ে শুরু হবে উৎসব। জেন ক্যাম্পিওন পরিচালিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’-ও দেখানো হবে উৎসবে। এ রকম মোট ৩০টি ছবি বেছে নেওয়া হয়েছে এ বারের জন্য।’’

‘ফাদার’ (১৯৬৬), ‘মেফিস্টো’ (১৯৮১)-র মতো বিশ্বখ্যাত ছবির স্রষ্টা হাঙ্গেরিয়ান পরিচালক জাবো। হলিউড ছবির নতুন যুগের প্রবর্তক স্করসেসি। ‘দি আইরিশম্যান’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এর মতো ছবি বানিয়ে প্রশংসিত হয়েছেন। সেই সঙ্গে স্করসেসি তুলেছেন ‘নো ডি্রেকশন হোম: বব ডিলান’ বা ‘দ্য লাস্ট ওয়ালৎজ’-এর মতো সাড়া জাগানো তথ্যচিত্রও। জাবো এবং স্করসেসি, এই দুই পরিচালককে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত এই পুরস্কারে ভূষিত করা ছাড়াও একাধিক ওটিটি ছবিকেও প্রথম বার সম্মান দিতে চলেছে চলচ্চিত্র উৎসব। তা ছাড়া প্রয়াত ভারতীয় শিল্পী দিলীপ কুমার, সুমিত্রা ভাবে, সঞ্চারী বিজয়, বুদ্ধদেব দাশগুপ্ত, সুরেখা সিক্রিকেও স্মরণ করা হবে এই উৎসবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top