News Flash

  • Home
  • Uncategorized
  • An old man died on the spot : প্রতিবেশীর মারে ঘটনাস্থলে মৃত্যু হয় এক বৃদ্ধের
Image

An old man died on the spot : প্রতিবেশীর মারে ঘটনাস্থলে মৃত্যু হয় এক বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর।।প্রতিবেশীর মারে ঘটনাস্থলে মৃত্যু হয় এক বৃদ্ধের। বৃদ্ধের নাম উপেন্দ্র দেবনাথ ।বয়স৭০। বাড়ি চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত চেচুড়ী মাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার রাত সাড়ে এগারোটায় পার্শ্ববর্তী বাড়ির বিপ্লব ঘোষ এবং তার স্ত্রী মিঠু রানী দেববর্মা মিলে উপেন্দ্র দেবনাথ এর বাড়িতে ঢুকে বাড়ির সবাইকে মারধর করে ।

উপেন্দ্র দেবনাথের বুকে ঘুসি মারে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে উপেন্দ্র দেবনাথ। সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। খবর দেয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ এসে উপেন্দ্র দেবনাথকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবার হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তদের তন্ন তন্ন করে খুঁজছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এখন পর্যন্ত অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। এই মারপিটের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা গ্রাম। পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকান্ড বলে জানা গেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top