News Flash

  • Home
  • Uncategorized
  • ওপারে হিন্দু নির্যাতন, ত্রিপুরা ও অসমে স্থগিত বাংলাদেশ চলচ্চিত্র উত্সব
Image

ওপারে হিন্দু নির্যাতন, ত্রিপুরা ও অসমে স্থগিত বাংলাদেশ চলচ্চিত্র উত্সব

আগরতলা, ২১ অক্টোবর (হি. স.) : বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে রয়েছে ইন্দো-বাংলা উভয় দেশ। এরই মাঝে আগরতলা এবং গুয়াহাটিতে বাংলাদেশ চলচ্চিত্র উত্সব বয়কটের আওয়াজ উঠেছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ওই দুই স্থানে চলচ্চিত্র উত্সব আপাতত স্থগিত রাখা হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ত্রিপুরায় বাংলাদেশ চলচ্চিত্র উত্সবের আয়োজন করেছিল সহকারী হাই কমিশন কার্যালয়। এবছর ২১ থেকে ২৩ অক্টোবর দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উত্সবের আয়োজন করা হয়েছিল। কিন্ত, বাংলাদেশে দূর্গা প্রতিমা ও মন্ডপ ভাংচুর এবং তার পরবর্তী হিন্দুদের উপর বর্বরোচিত আক্রমনের ঘটনায় ইন্দো-বাংলা উভয় দেশ প্রতিবাদে উত্তাল হয়ে উঠে।
ত্রিপুরায় বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ বাংলাদেশ চলচ্চিত্র উত্সব বন্ধের দাবিতে সরব হন। শুধু তাই নয়, আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে বিশ্ব হিন্দু পরিষদ বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা নিয়েছিল। কিন্ত, পরিস্থিতি পর্যালোচনা করে সহকারী হাই কমিশন কার্যালয় ওই চলচ্চিত্র উত্সব আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

একই পরিস্থিতি অসমেও দেখা দিয়েছে। তাই, গুয়াহাটি-তে ওই চলচ্চিত্র উত্সব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের তথ্য মন্ত্রীর উত্সবে অংশ সূচী নির্ধারিত হয়েছিল। কিন্ত, চলচ্চিত্র উত্সব স্থগিত হওয়ায় তাঁর সফর বাতিল হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top