News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার জন্য তৃণমূল, ১২ দিনের কর্মসূচি ঘোষণা
Image

ত্রিপুরার জন্য তৃণমূল, ১২ দিনের কর্মসূচি ঘোষণা

আগরতলা, ২১ অক্টোবর (হি. স.) : ত্রিপুরার জন্য তৃণমূল, এই শ্লোগানকে সামনে রেখে রাজ্যে ১২ দিনের কর্মসূচির ঘোষণা দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সারা ত্রিপুরায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ওই কর্মসূচি শুরু করা হচ্ছে বলে আজ সাংবাদিক সম্মেলনে জানালেন সুস্মিতা দেব। তাঁর কথায়, এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতারা ১২ দিনে ৮টি জেলা, ৬০টি বিধানসভা কেন্দ্র, ৫৮টি ব্লক এবং ২০টি পুর ও নগর সংস্থা এলাকায় সাধারণ মানুষের কাছে যাবেন এবং তাঁদের সাথে যোগাযোগ স্থাপন করবেন।
এদিন তিনি বলেন, ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ওই কর্মসূচির অন্তর্গত তৃণমূল নেতারা গোটা রাজ্য চষে বেড়াবেন। তৃণমূল ত্রিপুরা রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য, রাজ্য যুব কমিটি এবং স্থানীয় কর্মীরা তিনটি দলে বিভক্ত হয়ে প্রচারাভিযান পরিচালনা করবেন।
সুস্মিতা দেবের কথায়, নুক্কর মিটিংয়ে তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন হটস্পটে পরিচালনা করবেন। বিজেপি সরকারের অপশাসন তুলে ধরবেন এবং অগণতান্ত্রিক বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূলের লড়াইয়ে সবাইকে এক সাথে হাত মেলানোর আমন্ত্রণ জানাবেন। তাঁর দাবি, রাজ্য স্টিয়ারিং কমিটি এবং যুব কমিটির সদস্যদের ৩টি দলে বিভক্ত করা হবে। প্রতিটি দল ১০-১২ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। সাথে তিনি যোগ করেন, প্রতিটি দল ২-৩টি ব্লকে যাবে এবং প্রতিদিন প্রায় ৮-১০টি আলোচনাসভা করবে।
তিনি জানান, দক্ষিণ ত্রিপুরা, গোমতি এবং সিপাহীজলা জেলার দায়িত্বে রয়েছেন সুবল ভৌমিক, ত্রিদিব দত্ত, ইদ্রিস মিঞা, অনিতা দাস, মলিন জমাতিয়া, শিবানী সেনগুপ্ত, রাকেশ দাস, সানি পাল এবং সোলাঙ্কি সেনগুপ্ত। পশ্চিম ত্রিপুরা সহ সিপাহীজলা জেলার দায়িত্বে রয়েছেন, সুস্মিতা দেব, কৃষ্ণধন নাথ, প্রকাশ চন্দ্র দাস, দেবব্রত দেব রায়, মামন খান, শর্মিষ্ঠা দেব সরকার, শান্তনু সাহা, মৃনাল কান্তি দেবনাথ এবং দীপান্বিতা চক্রবর্তী। এদিকে, খোয়াই, ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলার দায়িত্বে রয়েছেন, আশীষ লাল সিংহ, রুবি চক্রবর্তী, কল্প মোহন ত্রিপুরা, নীলকান্ত সিনহা, শম্পা দাস, অঞ্জন চক্রবর্তী, আব্দুল বসিত খান, বাপ্টু চক্রবর্তী, উত্তম কলই, জাকির হোসেন, সুমন দে এবং অমিত দেব্বর্মা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top