News Flash

  • Home
  • দেশ
  • কেন এখনও ঘোষণা নেই বাংলাদেশের মুসলিমরাই গন্ডগোলের নেপথ্যে, ক্ষোভ তসলিমার
Image

কেন এখনও ঘোষণা নেই বাংলাদেশের মুসলিমরাই গন্ডগোলের নেপথ্যে, ক্ষোভ তসলিমার

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখায় প্রধান সন্দেহভাজন হিসেবে বুধবারই শনাক্ত করা হয়েছে ইকবাল হোসেন নামের এক যুবককে।

বৃহস্পতিবার নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন টুইটে লিখেছেন, “বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি সিসিটিভি দেখেছেন এবং জানতেন একজন মুসলমান হনুমানের উরুতে কুরআন রেখেছে। সারা দেশে সহিংসতা অব্যাহত ছিল। কিন্তু সরকারের তরফ থেকে কোনও জাতীয় ঘোষণা করা হয়নি যে ‘‘অপরাধ‘ মুসলমানরা করেছে, হিন্দুরা নয়। সরকার সহিংসতা বন্ধ করতে পারত।“

এই ইকবালকে গ্রেফতারে গত কয়েক দিন ধরে চলছে জোর অভিযান। ইকবালের সহযোগী হিসেবে অন্তত চারজন এরই মধ্যে গ্রেফতার হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, ইকবাল গ্রেফতার হলেই এ ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা সম্ভব হবে। দুর্গাপূজায় সারা দেশে উৎসবমুখর পরিবেশের মধ্যে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ওই মণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার পর ছড়িয়ে পড়ে সহিংসতা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top