নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.) : আজ বুধবার আবারও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩৫ পয়সা করে। দিল্লিতে এক লিটার পেট্রলের দাম হয়েছে ১০৬ টাকা ১৯ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম হয়েছে ৯৪ টাকা ৯২ পয়সা। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৩৪ পয়সা ও ৩৭ পয়সা। মুম্বইয়ে পেট্রলের নতুন দাম ১১২ টাকা ১১ পয়সা। ডিজেলের নতুন দাম ১০২ টাকা ৮৯ পয়সা।
চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের নতুন দাম ১০৩ টাকা ৩১ পয়সা ও ৯৯ টাকা ২৬ পয়সা। কলকাতায় আজ পেট্রল ও ডিজেল কিনতে দিতে হবে ১০৬ টাকা ৭৮ পয়সা ও ৯৮ টাকা ৩ পয়সা। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকা-ডলারের বিনিময় হার বিবেচনা করে প্রতিদিন জ্বালানির দাম ঠিক করে। পেট্রল ও ডিজেলের দামে যে কোনও পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর হয়।

পেট্রল-ডিজেলের দাম বাড়ল দিল্লি-মুম্বইতেও
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















