News Flash

  • Home
  • Uncategorized
  • Body of an old woman was recovered : কৈলাসহরে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন
Image

Body of an old woman was recovered : কৈলাসহরে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ ঊনকোটি জেলার কৈলাশহরে আরজিএম হাসপাতাল চত্বর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করছেন৷


গত ষোলো অক্টোবর শনিবার দুপুরে কৈলাসহরের আর.জি.এম হাসপাতালের কোয়ার্টার কমপ্লেক্সের বাইরে সত্তর বছরের আরতি পালের মৃতদেহ উদ্ধারের পর ঘটনার তদন্তে ঊনিশ অক্টোবর মংগলবার দুপুরে ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী কৈলাসহরে আসেন৷ কৈলাসহরে এসে কাজিরগাঁও এলাকায় অবস্থিত মৃত আরতি পালের বড় মেয়ে আভা পালের বাড়িতে গিয়ে ঘটনার খোঁজ খবর নিয়ে গোবিন্দপুর এলাকায় অবস্থিত মৃত আরতি পালের বাড়িতে গিয়ে ছোট মেয়ে মনিলা পালের সাথে কথা বলেন৷


মৃত আরতি পালের দুই মেয়ের সাথে কথা বলার পর চেয়ারম্যান বর্ণালী গোস্বামী আর.জি.এম হাসপাতালের কোয়ার্টার কমপ্লেক্সের বাইরে যে জায়গায় মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই জায়গা পরিদর্শন করেন এবং আশপাশ এলাকার সাধারণ মানুষের সাথেও কথা বলেন৷ মিডিয়ার প্রতিনিধিদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান বর্ণালী গোস্বামী বলেন যে, আরতি পালের মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্য মহিলা কমিশনও তদন্ত করছে৷ যাতে করে কোনো ভাবেই যেন প্রকৃত দোষী ছাড় না পায়৷ উনি আরও বলেন যে, ইতিমধ্যেই পুলিশ মৃত আরতি পালের ছোট মেয়ে মনিলা পালের স্বামী তপন পালকে গ্রেফতার করেছে৷তপন পাল বর্তমানে জেলে রয়েছে৷ আগামী বাইশ অক্টোবর তপন পালকে ফের কৈলাসহরের আদালতে তোলা হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top