News Flash

  • Home
  • Uncategorized
  • সাংসদ পদ থেকে ইস্তফা বাবুলের, তৃণমূল নেতা বললেন হৃদয় ভারাক্রান্ত
Image

সাংসদ পদ থেকে ইস্তফা বাবুলের, তৃণমূল নেতা বললেন হৃদয় ভারাক্রান্ত

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): লোকসভার স্পিকারের সঙ্গে অবশেষে সাক্ষাৎ করলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বাবুল সুপ্রিয়। ইস্তফাও দিয়ে দিলেন সাংসদ পদ থেকে। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে যান বাবুল সুপ্রিয়। স্পিকারের কাছে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল। এদিন বাবুল জানিয়েছেন, সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সময় তাঁর মন ভারাক্রান্ত হয়ে যায়। পাশাপাশি সুযোগ দেওয়ার জন্য ও তাঁর উপর আত্মবিশ্বাস রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন বাবুল সুপ্রিয়।

২০১৪ সালে বিজেপি প্রার্থী হিসেবে প্রথম বার ভোটে লড়েছিলেন বাবুল। আসানসোলবাসী বাবুলকে দিল্লি পাঠাতে দ্বিধা করেননি। প্রথম বার ভোটে জিতে মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন বাবুল। তার পর থেকে একটানা মন্ত্রী। ২০১৯ লোকসভায় ব্যবধান বাড়িয়ে আবার জয়ী হন। তারপর ঠাঁই হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়। কিন্তু, মন্ত্রিসভা সম্প্রসারণে বাদ পড়েন বাবুল। তার পর রাতারাতি রাজনীতি ছাড়ার ঘোষণা এবং কিছু দিনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। বাবুল আগেই জানিয়েছিলেন, তিনি যাদের টিকিটে নির্বাচিত, সেই দল ছেড়ে অন্য দলে গেলে পুরনো দলের সাংসদ পদ আঁকড়ে ধরে রাখা ‘অনৈতিক’ কাজ হবে। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ বাবুলকে সময় দেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

এদিন স্পিকারের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয়। স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় জানিয়েছেন, “বিজেপির সৌজন্যে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, আমার হৃদয় ভারাক্রান্ত। প্রধানমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং অমিত শাহকে ধন্যবাদ জানাচ্ছি। আমার উপর তাঁরা আত্মবিশ্বাস রেখেছিলেন। আমি মনেপ্রাণে রাজনীতি ত্যাগ করতাম।” বাবুল আরও বলেছেন, “কয়েক মাস আগে শুভেন্দু অধিকারী তৃণমূলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। রাজনীতির বাইরে তিনি আমার একজন বন্ধু, স্পষ্টতই তাঁকে রাজনৈতিকভাবে আমার সম্পর্কে খুব কঠোর কথা বলতে হবে। নিজের বাবা এবং ভাইকে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেওয়া উচিত তাঁর, কারণ তাঁরা তৃণমূলের অংশ নন।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top