News Flash

  • Home
  • Uncategorized
  • Inaugurated the administrative building : সিপাহীজলা জেলা প্রশাসনের প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী
Image

Inaugurated the administrative building : সিপাহীজলা জেলা প্রশাসনের প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ অক্টোবর৷৷ সোমবার দুপুর একটায় সিপাহীজলা জেলা প্রশাসনের প্রশাসনিক ভবনের উদ্বোধন হয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা হাত ধরে৷ প্রথমে সিপাহীজলা জেলা প্রশাসনের নতুন ভবনের সামনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী কে গার্ড অব অনার দেন জেলা পুলিশ সুপারের আরক্ষা দপ্তর কর্মীরা৷ রাজ্যের উপমুখ্যমন্ত্রী সিপাহীজলা জেলা পুলিশ সুপারের নতুন ভবনের ফলক উন্মোচন করে ফিতা কাটেন৷ রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পুলিশ সুপারের অফিস উদ্বোধন করে অতিথিরা নতুন ভবন ঘুরে দেখেন৷

পুলিশ সুপারের অফিস উদ্বোধন করে সিপাহীজলা জেলা প্রশাসনের প্রশাসনিক ভবনের ফলক উম্মোচন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন৷ এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ ফিতা কেটে নতুন ভবন ঘুরে দেখেন অতিথিরা৷ সিপাহীজলা জেলার সাতটি ব্লগ এবং তিনটি মহাকুমার উদ্বোধন অনুষ্ঠানে সাক্ষী হতে সিপাহীজলা জেলা প্রশাসনিক ভবনের অনুষ্ঠানের সাক্ষী হতে উপস্থিত হন৷ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলাশাসক বিশ্বশ্রী বি, সিপাহীজলা জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা৷ অনুষ্ঠানে ভাষণ রাখেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ ভাষণ রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাশ দও৷ সিপাহীজলা জেলা সাতটি ব্লক তিনটি মহকুমা থেকে নাগরিকরা সিপাহীজলা জেলা প্রশাসনের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top