News Flash

  • Home
  • Uncategorized
  • People deprived of services : বিলোনীয়ায় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক স্বল্পতায় পরিষেবা থেকে বঞ্চিত জনগণ
Image

People deprived of services : বিলোনীয়ায় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক স্বল্পতায় পরিষেবা থেকে বঞ্চিত জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী স্বল্পতায় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে না রোগীরা৷ ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ চিকিৎসক স্বল্পতার কারণে হয়রানির শিকার রোগী সহ রোগীর আত্মীয় পরিজন৷ এমনই চিত্র ধরা পড়েছে বিলোনিয়ার মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ সোমবার সকালে বেশ কয়েকজন রোগী মাইছরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন ডাক্তার দেখানোর জন্য৷


কিন্তু দীর্ঘ দুই থেকে তিন ঘণ্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কোনো ডাক্তারবাবুদের দেখা মেলেনি৷ জরুরি অবস্থায় কোন রোগীকে দেখে যে ভর্তি করাবে তাও কোন ধরনের ব্যবস্থা রাখেনি হাসপাতাল কর্তৃপক্ষ৷ এ হাসপাতলে ডাক্তারের সংখ্যা ৩ জন৷ কিন্তু এর মধ্যে একজনকে বিলোনিয়াতে ডেপুটেশনে দেওয়া হয়েছে৷ আর অন্য একজন ছুটিতে রয়েছেন৷ এখন হাসপাতালে ডাক্তার যিনি রয়েছেন উনার দ্বারা গোটা হাসপাতালে চিকিৎসা পরিসেবা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে৷


কিন্তু রোগীরা এমনও অভিযোগ করছেন ,বর্তমানে এখন যিনি রয়েছেন উনিও চিকিৎসার পরিসেবা দিতে গাফিলতি করছেন৷ এনিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চরম ক্ষোভ ব্যক্ত করেছেন রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা৷বিলোনিয়ার মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক নার্স নিয়োগ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top