News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপে ৪ বলে ৪ উইকেট, আয়ারল্যান্ড বোলারের রেকর্ড
Image

বিশ্বকাপে ৪ বলে ৪ উইকেট, আয়ারল্যান্ড বোলারের রেকর্ড

আবু ধাবি, ১৮ অক্টোবর (হি.স) : বিশ্বকাপের কোয়ালফাইং পর্বে খেলতে নেমে ইতিহাসে পৌঁছে গেলেন আয়ারল্যান্ডের কার্তিস ক্যামফার। টি-২০ ওয়ার্ল্ড কাপে খেলতে নেমেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে চার বলে চার উইকেট নিয়ে নজির গড়ে ফেললেন তারকা। আবু ধাবিতে যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে খেলতে নেমেছিল নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজের ৪ ওভারের কোটায় ক্যামফার ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। ক্যামফারের দাপটে নেদারল্যান্ডস ৫১/২ থেকে মুহূর্তের মধ্যে ৫১/৬ হয়ে যায়। শেষ পর্যন্ত কমলা জার্সির নেদারল্যান্ডস ১০৬ রানে গুটিয়ে যায়। সেই ম্যাচেই বল হাতে আগুন ঝড়ালেন কার্তিস ক্যামফার।

ইনিংসের ১০ম ওভারে বল করতে এসে একই ওভারে পরপর আউট করে দেন কলিন আক্যারম্যান (১১), রায়ান টেন দুশখাতে (০), স্কট এডওয়ার্ডস (০) এবং রোয়েলফ ভ্যান ডার মারউইকে (০)। আন্তর্জাতিক টি২০তে এর আগে পরপর চার বলে চার উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে লাসিথ মালিঙ্গা এবং রশিদ খানের। সোমবার দুরন্ত বোলিংয়ে মালিঙ্গা, রশিদ খানদের সঙ্গেই নিজের নাম তুলে ফেললেন কার্তিস।


প্রসঙ্গত, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ২০০৭ টি-২০ ওয়ার্ল্ড কাপে ডাবল হ্যাটট্রিক (পরপর চার উইকেট) করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সুপার ৮-এর লড়াইয়ে। এর এক দশকেরও বেশি সময় পরে ২০১৯-এ পাল্লাকেলেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একই কৃতিত্ব অর্জন করেন। ২০১৯-এই রশিদ খান আয়ারল্যান্ডের বিপক্ষে দেরদুনে পরপর চার উইকেট দখল করেন। তবে সোমবার টি-২০ ওয়ার্ল্ড কাপে দ্বিতীয় বোলার হিসাবে হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন ক্যামফার। এর আগে ২০০৭-এ বাংলাদেশের বিরুদ্ধে এই নজির গড়েন ব্রেট লি। টি২০-তে আয়ারল্যান্ডের হয়ে প্ৰথম হ্যাটট্রিককারীও ক্যামফার।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top