News Flash

  • Home
  • Uncategorized
  • Tensions at IGM Hospital : শিশু বদলের অভিযোগ ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা
Image

Tensions at IGM Hospital : শিশু বদলের অভিযোগ ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ চিকিৎসায় গাফিলতি, ভুল চিকিৎকসার অভিযোগের ঘটনা প্রায়শই ঘটে যাচ্ছে রাজধানী আগরতলা শহরের আইজিএম হাসপাতালে৷ তারপর এবার সন্তান বদলের অভিযোগ উঠল৷ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে রীতিমতো ধুন্ধুমার কান্ড ঘটে গেল৷ রবিবার দুপুরে নবজাতক শিশু বদলানোর অভিযোগে হাসপাতালে উত্তেজিত হয়ে পড়ে শিশু পরিবার৷ শিশুর পরিবারের অভিযোগ, প্রসবের পর মৃত পুত্র সন্তান দেখানো হয়৷ অথচ রবিবার ছুটি দেওয়ার সময় রিপোর্টে উল্লেখ রয়েছে কন্যা সন্তান প্রসব করেছেন যমুনা ঋসিদাস৷


হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলে মহিলার পরিবারের সদস্যরা৷ কিন্তু কোন সদুত্তর দিতে পারেনি ডেলিভারী ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীরা৷ তাদের বক্তব্য প্রসবের পর মৃত পুত্র সন্তান হয়েছে বলে তাদের জানানো হয়৷ অথচ কাগজ পত্রে লেখা রয়েছে কন্যা সন্তানের জন্ম দিয়েছে ওই প্রসূতি৷ কাগজ অনুযায়ী তাদের সন্তান দেওয়ার দাবি জানায় পরিবারের সদস্যরা৷ প্রসূতির স্বামী নিরঞ্জন ঋসিদাস জানান শুক্রবার স্ত্রীকে নিয়ে আই জি এম হাসপাতালে আনেন৷ বিকালে ডেলিভারি হয়৷


সেই সময় পুত্র সন্তান দেখানো হয়েছে৷ অথচ ছুটি দেওয়ার সময় তাদের নজরে আসে রিপোর্টে উল্লেখ রয়েছে কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্ত্রী৷ এই ঘটনায় সন্তান বদলের অভিযোগ তুলেছে স্বামী নিরঞ্জন সহ পরিবারের সদস্যরা৷ তাদের সন্তান তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়৷ হাসপাতাল কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে না পাড়ায় থানায় মামলা করার সিদ্ধান্ত নেয় পরিবার৷ এদিকে গোটা ঘটনায় সাময়িক উত্তেজনা দেখা দেয় আই জি এম হাসপাতাল চত্বরে৷ তাহলে প্রশ্ণ উঠছে শিশুর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগটি তোলা হয়েছে সেই অভিযোগটি কি বাস্তবে সত্য ? নাকি মিথ্যা অভিযোগের মাধ্যমে কোন ফায়দা লুটার চেষ্টা করছে মৃতের পরিবার ?


তবে হাসপাতালে শিশুর পরিবারের এ ধরনের অভিযোগ উঠে আসায় অন্যান্য গর্ভবতী মহিলাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে৷ কারণ এ ধরনের অভিযোগ সম্প্রতি রাজ্যের আরো দু-একটি হাসপাতাল থেকে উঠে এসেছে৷ তবে বাস্তবে কতটা তদন্ত হচ্ছে তাই এখন বড় প্রশ্ণের বিষয়৷ তবে এ বিষয়ে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ণ ঘুরপাক খাচ্ছে মানুষের মধ্যে৷ দাবি উঠছে এ ধরনের অভিযোগ অনুযায়ী রাজ্যের শিশু সুরক্ষা কমিশন সক্রিয় ভূমিকা পালন করা৷


প্রসঙ্গত, রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবার কিছুটা উন্নতি হলেও বেসরকারী হাসপাতাল ও নার্সিং হোমগুলিতে গলকাটার ব্যবসা চলছে৷ সরকারী গাইডলাইন না মেনে দেদার বাণিজ্য চলছে ওইসব নার্সিং হোমে৷ একসময় নার্সিং হোমগুলিতে সন্তান প্রসবের ঘটনা বেশী হত৷ দিনে দিনে সরকারী হাসপাতালে পরিষেবার কিছুটা উন্নতি হওয়ায় সন্তান প্রসবের ঘটনা হাসপাতালগুলিতেও বাড়ছে৷ মানুষের আস্থা ফিরছে সরকারি হাসপাতালে৷ কিন্তু, এই ধরনের শিশু বদলের অভিযোগ জনমনে ভীতি ও উদ্বেগের সৃষ্টি করছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top