News Flash

  • Home
  • Uncategorized
  • Petrol-diesel prices are rising every day : প্রতিদিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, টান পড়ছে মধ্যবিত্তের পকেটে
Image

Petrol-diesel prices are rising every day : প্রতিদিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, টান পড়ছে মধ্যবিত্তের পকেটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ আম জনতাকে চোখ রাঙাচ্ছে পেট্রোপণ্যের মূল্য৷ উৎসবের মরশুমে পেট্রোল ও ডিজেলের দাম ফের একবার বাড়ল৷ পেট্রোলের দাম দেশের সর্বত্র লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পূজার মরশুমের আগেই৷ রবিবারও আরো একবার দাম বাড়ল পেট্রোলের৷ পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের মূল্যও৷ নতুন করে লিটার পিছু জ্বালানির দামে বৃদ্ধি হয়েছে এদিন ৬৬ পয়সা করে৷ আর ডিজেল বেড়েছে ৩৬ পয়সা৷


দেশের প্রত্যেকটি বড় শহরেই পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যের প্রভাব পড়েছে৷ এতে উদ্বেগ বাড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের৷ রবিবার নিয়ে পরপর চার দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু বাড়ল৷ সেপ্ঢেম্বরের শেষ সপ্তাহ থেকে পেট্রোলের দাম বাড়ল ১৬ বার আর ডিজেলের দাম বৃদ্ধি হল ১৯ বার৷ রবিবার পেট্রোল লিটার প্রতি রাজধানীতে বিক্রি হয় ১০৬ টাকা ৬ পয়সা৷
অন্যদিকে এক্সট্রা প্রিমিয়ামের লিটার প্রতি মূল্য ছিল ১০৯ টাকা ৯৬ পয়সা৷ ডিজেলের লিটার প্রতি মূল্য ছিল ৯৮ টাকা ৫৭ পয়সা৷ এভাবে প্রত্যেকদিন দাম বাড়তে থাকায় টান পড়ছে মধ্যবিত্তের পকেটে৷ শুধু তাই নয়, অন্যান্য জিনিসেরও দাম ক্রমশ বাড়তে চলেছে৷ আমজনতার পক্ষ থেকে দাবি উঠেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যাতে পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক হ্রাস করে৷ আর আমজনতার নাভিশ্বাস আগামী দিনে ভোটবাক্সে পড়তে পারে বলে ধারণা করছে রাজনৈতিক মহল৷


এদিকে, পাঁচ রাজ্যে ভোটের ফল বেরোনোর পর থেকেই বেড়েই চলেছে জ্বালানির দাম৷ পেট্রোল-ডিজেলের দাম তো বাড়ছেই, পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাস সিলিন্ডারের দামও৷ পেট্রোলের দাম মাসখানেক আগেই সেঞ্চুরি ছাড়িয়েছিল গোটা দেশে৷ এ বার ডিজেলও পা বাড়াচ্ছে ১০০-র দিকে৷ যদিও দেশের বেশ কয়েকটি শহরে ইতিমধ্যেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছে ডিজেল৷উৎসবের মরশুমেও দামবৃদ্ধির গতি আরও বেড়েছে৷ ১২ ও ১৩ অক্টোবর পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত ছিল৷ ১৪ তারিখ অর্থাৎ দুর্গাপুজোর নবমী থেকে দ্বাদশী পর্যন্ত লাগাতার ঊর্ধমুখী জ্বালানির দাম৷


পেট্রোল-ডিজেলের দাম নিয়ে এ বার মুখ খুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি৷ শনিবার তিনি বলেন, কোভিড পূর্ববর্তী সময়ের তুলনায় এখন পেট্রোল-ডিজেলের ব্যবহার বেড়েছে৷ পেট্রোলের ব্যবহার ১০-১৫ শতাংশ এবং ডিজেলের ব্যবহার ৬-১০ শতাংশ বেড়েছে৷ আমি পেট্রোল-ডিজেলের দামের বিষয়ে যাব না৷ আমরা মূল্য স্থিতিশীল রাখার কাজ চালিয়ে যাচ্ছি৷
করোনা পরিস্থিতিতে রুটি-রুজি হারিয়ে সংকটে বহু মানুষ৷ এরই মধ্যে জ্বালানির দাম বেড়ে চলায় চিন্তার ভাঁজ আমজনতার কপালে৷ যদিও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির শীর্ষনেতারা৷ অর্থনীতিবিদদের একাংশের মতে, কেন্দ্রের উচিৎ তেলের এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা৷ না হলে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top