News Flash

  • Home
  • প্রধান খবর
  • করোনা-সংক্ৰমণ ফের কিছুটা বাড়ল, ভারতে আরোগ্যের হার ৯৮.০৭ শতাংশ
Image

করোনা-সংক্ৰমণ ফের কিছুটা বাড়ল, ভারতে আরোগ্যের হার ৯৮.০৭ শতাংশ

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): দৈনিক করোনা-সংক্ৰমণ ফের কিছুটা বাড়ল ভারতে, স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে উৎসবের মরশুম। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ২৪৬ জনের। বুধবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৯,৮০৮ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ২,০৬,৫৮৬ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ১,০৬৭ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১৮,৯৮৭ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪০ লক্ষ ২০ হাজার ৭৩০ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৬১ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৯৬.৮২-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৬ কোটি ৮২ লক্ষ ২০ হাজার ৯৯৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৫ লক্ষ ৬৬ হাজার ৩৪৭ জনকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৪৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫১,৪৩৫ জন (১.৩৩ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা স্বস্তি দিয়ে বেড়েই চলেছে, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৯,৮০৮ জন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৩,৬২,৭০৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.০৭ শতাংশ।

Releated Posts

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top