News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০০৯-এ জম্মুর বাসস্ট্যান্ডে বিস্ফোরণ ঘটায় আইএসআই, জেরায় জানাল দিল্লিতে ধৃত পাক জঙ্গি
Image

২০০৯-এ জম্মুর বাসস্ট্যান্ডে বিস্ফোরণ ঘটায় আইএসআই, জেরায় জানাল দিল্লিতে ধৃত পাক জঙ্গি

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স) : ২০০৯-এ জম্মুর বাসস্ট্যান্ডে বিস্ফোরণে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-র হাত ছিল। আইএসআই আধিকারিক নাসিরের নির্দেশেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে পুলিশের কাছে দাবি করেছে দিল্লি থেকে ধৃত পাক জঙ্গি মহম্মদ আশরফ। সোমবার আশরফকে পূর্ব দিল্লির লক্ষ্মীনগর থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ সেল।
পুলিশের দাবি, জেরায় আশরফ স্বীকার করেছে ২০১১-য় দিল্লি হাইকোর্টের বাইরে যে বিস্ফোরণ ঘটেছিল সেই ঘটনার আগে রেকি করছিল সে। তবে বিস্ফোরণটি সে ঘটিয়েছিল কি না তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর দেয়নি এই পাক জঙ্গি। আইটিও এলাকায় দিল্লি পুলিশের প্রধান কার্যালয়েও বিস্ফোরণেরও ছক ছিল বলে জানিয়েছে সে। সে জন্য বেশ কয়েক বার ওখানে রেকি করতে গিয়েছিল আশরফ। তবে যে হেতু কার্যালয়ের সামনে কাউকে দাঁড়াতে দেয় না পুলিশ, তাই বিশেষ তথ্য সংগ্রহ করতে পারেনি। ফলে সেই হামলার ছক ভেস্তে গিয়েছিল। সেই ঘটনার পর পরই বিষয়টি পাকিস্তানে তার পরিচালনকারীকে জানিয়েছিল বলে দাবি করেছে আশরফ।

দিল্লিতে আর কোনও বিস্ফোরণের সঙ্গে আশরফ জড়িত ছিল কি না তদন্তকারীরা তার কাছ থেকে জানার চেষ্টা চালাচ্ছে। তবে আশরফ পুলিশের কাছে এটাও নাকি দাবি করেছে জম্মু-কাশ্মীরে পাঁচ সেনাকে খুনের ঘটনায় সে জড়িত ছিল। যদিও আশরফের এই দাবি সত্য না মিথ্যা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top