News Flash

  • Home
  • Uncategorized
  • সশরীরে হাজিরা দিতে হবে না, দিল্লি হাই কোর্টের নির্দেশে স্বস্তি অভিষেক-জায়া রুজিরার
Image

সশরীরে হাজিরা দিতে হবে না, দিল্লি হাই কোর্টের নির্দেশে স্বস্তি অভিষেক-জায়া রুজিরার

কলকাতা, ১১ অক্টোবর (হি. স.) : দিল্লি হাইকোর্টে স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের।

মঙ্গলবার অর্থাৎ সপ্তমীর দিন তাঁর পটিয়ালা হাউস আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সোমবার দিল্লি হাই কোর্ট নির্দেশ দিল, সশরীরে হাজিরা দিতে হবে না রুজিরাকে। পরিবর্তে তাঁর আইনজীবীই হাজির থাকবেন আদালতে। গত ৩০ সেপ্টেম্বর দিল্লির পটিয়ালা হাউস কোর্ট নির্দেশ দিয়েছিল, কয়লা-মামলায় ১২ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর সপ্তমীর দিন সশরীরে হাজিরা দিতে হবে অভিষেক-জায়াকে। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, কোনও মহিলাকে অন্য রাজ্যে তলব করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাই পটিয়ালা হাউস কোর্টের দেওয়া সশরীরে হাজিরার নির্দেশ খারিজ করা হোক। সোমবার সেই আবেদন মঞ্জুর করেছে দিল্লি হাই কোর্ট। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বরের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রুজিরা। অনলাইনে থাকলেও, শুনানিতে তিনি কেন সশরীরে আদালতে উপস্থিত নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন ইডি-র আইনজীবী। আগেও দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য রুজিরাকে চিঠি দিয়েছিল ইডি। রুজিরা পাল্টা চিঠিতে জানিয়েছিলেন, করোনা-আবহে দুই সন্তানকে রেখে তাঁর পক্ষে দিল্লি সফর করা সম্ভব নয়। প্রয়োজন মনে করলে ইডি-র আধিকারিকরা তাঁকে কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top