News Flash

  • Home
  • Uncategorized
  • Double the income of farmers : কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী
Image

Double the income of farmers : কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে৷ রাজ্যের সমস্ত অংশের কৃষকদের কাছে এ সমস্ত কর্মসূচির সুযোগ পৌঁছে দেওয়া হচ্ছে৷ এর সুফল পাচ্ছেন রাজ্যের কৃষকগণও৷ আজ মোহনপুর পুরপরিষদের উদ্যোগে এবং মোহনপুর মহকুমা প্রশাসন ও ত্রিপুরা কৃষি মহাবিদ্যালয়ের সহযোগিতায় ‘আমার সব্জি বাগান’’ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ অনুষ্ঠানে তিনি আরও বলেন, কৃষকদের আত্মনির্ভর করে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে৷ মোহনপুর পুরপরিষদ এলাকায় ‘আমার সব্জি বাগান’’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে চাষযোগ্য সমস্ত জমিকে ব্যবহার করা৷


এই কর্মসূচিতে পুরপরিষদের প্রতিটি ওয়ার্ডে ৪০ জন করে ৬০০ জনকে সহযোগিতা করা হবে৷অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের উন্নয়নে জনগণকেও অংশীদার হতে হবে৷ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তোলা৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত৷ সভাপতিত্ব করেন মোহনপুর পুরপরিষদের উপমুখ্য কার্যনির্বাহী আধিকারিক রিমি দেববর্মা৷ অনুষ্ঠানে পুরপরিষদ এলাকার কৃষকদের মধ্যে বিনামূল্যে লাউ, সীম, কুমড়া, মরিচ, পালং, মূলা, ধুন্দুল, বরবটি, ঢেঁড়শ, টমেটো, বেগুন, ফুলকপি, বাধাকপি, শসা ও ক্যাপসিকামের বীজ ও চারা দেওয়া হয়েছে৷ এই কর্মসূচিতে ৬০০ জন সুবিধাভোগী ও স্বসহায়ক দলের ১০০ জন উপকৃত হয়েছেন৷ অনুষ্ঠানে কৃষি মহাবিদ্যালয়ের অধ্যাপক ড় ত্রিদীপ ভট্টাচার্য, ড় নীলাদ্রি পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top