News Flash

  • Home
  • Uncategorized
  • Teachers are the main driving force of the government : শিক্ষক কর্মচারিরাই সরকারের মূল চালিকা শক্তি, দাবি মুখ্যমন্ত্রীর
Image

Teachers are the main driving force of the government : শিক্ষক কর্মচারিরাই সরকারের মূল চালিকা শক্তি, দাবি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ নাগরিক পরিষেবা প্রদানে কাজের প্রতি কর্মচারিদের দায়বদ্ধতা ও কর্মনিষ্ঠা প্রশংসনীয়৷ আর্থিক সঙ্গতির সাথে সাজুয্য রেখে কর্মচারিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি সরকারের সদর্থক বিবেচনায় রয়েছে৷ আজ বাধারঘাট স্পোর্টস সুকল মাঠে বিবেকানন্দ বিচারমঞ্চ আয়োজিত রাজ্য সরকারের সরকারি কর্মচারিদের স্বার্থে গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য আয়োজিত এক ধন্যবাদ সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী সহ প্রাথমিক পরিষেবা প্রদানের সাথে যুক্ত কর্মীরাই নাগরিক পরিষেবা প্রদানের মূল ভিত৷ সরকারি কর্মচারিদের মাধ্যমে জনকল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সঠিকভাবে রূপায়িত হয়৷ শিক্ষক কর্মচারিরাই সরকারের মূল চালিকা শক্তি৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, কর্মচারিদের মিছিল, মিটিংয়ে ব্যস্ত রেখে সরকারি কাজে প্রতিবন্ধকতা তৈরি করার বদলে সুস্থ কর্মসংসৃকতি তৈরিতে গুরুত্ব দিয়েছে সরকার৷ সমস্ত অংশের কর্মচারিদের মধ্যে তৈরি হয়েছে ইতিবাচক কাজের মানসিকতা৷ অন্যের সমালোচনা করার বদলে নিষ্ঠার সাথে নিজের উপর ন্যস্ত দায়িত্ব প্রতিপালনে সবার প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, গ্রুপ-সি, গ্রুপ-ডি, হোমগার্ড, বিজ্ঞান শিক্ষক, সমগ্র শিক্ষার সাথে যুক্ত শিক্ষক কর্মচারিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার৷ এডহক পদোন্নতির মাধ্যমে রাজ্য সরকারের কর্মচারিদের দীর্ঘদিন যাবৎ আটকে থাকা পদোন্নতির বিষয়টির ক্ষেত্রেও ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার৷ কোভিড পরিস্থিতিতে কর্মচারিদের ন্যায্য বেতন প্রদানের পাশাপাশি ৩ শতাংশ ডিএ প্রদান করা হয়েছে৷ ৫০ বছরের উদর্ে প্রয়াত কর্মচারি পরিবারকে অবসরের বয়স পর্যন্ত বেতন প্রদানের মত যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ যাতে প্রয়াত কর্মচারির ছেলেমেয়ে বা পরিজনদের আকস্মিক আর্থিক সংকটের সম্মুখীন হতে না হয়৷ নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আসার ফলে যোগ্য প্রার্থী চয়ন করার সুযোগ তৈরি হয়েছে৷ পূজো অ্যাডভান্সের অর্ধরাশি বৃদ্ধির সিদ্ধান্তের ফলে কর্মচারিগণ যেমন উপকৃত হবেন তা পরোক্ষে বাজার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে৷ সপ্তম পে স্কেল, এলটিসি’র ক্ষেত্রে বিশেষ সুবিধা, অধ্যাপকদের জন্য ইউজিসি স্কেল সহ কর্মচারিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার৷


অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক কর্মচারিগণ রাজ্য সরকার দ্বারা সরকারি কর্মচারিদের স্বার্থে গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ অনুষ্ঠানে স্পোর্টস সুকলের কয়েকজন ছাত্রছাত্রীর হাতে উপহার সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী৷ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক মিমি মজুমদার, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মানিক সাহা, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত, বিবেকানন্দ বিচারমঞ্চের সভাপতি তথা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, বিবেকানন্দ বিচারমঞ্চের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মজুমদার, বিবেকানন্দ বিচারমঞ্চের অন্যতম সদস্য সঞ্জয় মিশ্র প্রমুখ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top