News Flash

  • Home
  • Uncategorized
  • Field were destroyed due to enmity : শত্রুতার জেরে নষ্ট করা হল ক্ষেতের ফসল, চাষীর অভিযোগে ধৃত যুবক
Image

Field were destroyed due to enmity : শত্রুতার জেরে নষ্ট করা হল ক্ষেতের ফসল, চাষীর অভিযোগে ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ পূর্ব শত্রুতার জেরে কৃষকের উৎপাদিত ফসল কেটে নষ্ট করল দুষৃকতীরা৷ ঘটনা বামুটিয়ার নোয়াগাঁও এলাকার ব্রাহ্মণ পুষ্করিণী এলাকায়৷ কৃষক শান্তি নমঃ জানান এই ঘটনায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে৷কিছুদিন আগে নোয়াগাঁও এলাকায় প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে কালাপানিয়া নোয়াগাঁও এবং ব্রাহ্মণ পুষ্করনী এলাকা মানুষের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ ঘটে ছিল৷ যদিও পরবর্তী সময়ে বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়৷


কিন্তু বৃহস্পতিবার কালাপানিয়ার নিবাসী শান্তি নমঃ র ছিম ক্ষেত কেটে নষ্ট করে দেয় দুষৃকতীরা৷ প্রায় দেড় কানি জমিতে এই ফসল৷ সবেমাত্র ফুল আসা শুরু হয়েছিল৷ এই জমিতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান শান্তি নমঃ৷ পাঁচজনের পরিবারে সারা বছরের আয়ের উৎস এই ফসল৷ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা উৎপাদিত ফসল বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল৷ কিন্তু দুষৃকতীদের আক্রমণে গোটা পরিবার আজ না খেয়ে মরার উপক্রম বলে জানান কৃষক শান্তি নমঃ৷ এ বিষয়ে লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়া আউটপোস্ট অভিযোগ দায়ের করে শান্তি নমঃ৷

এলাকার মানুষ কথা বলেন এসডিপিও ডঃ কমলবিকাশ মজুমদারের সাথে৷ ইতিমধ্যে এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ৷ মোট চার জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযুক্তরা হলো খোকন সরকার, কৃষ্ণধন নমঃ, ববি গোয়ালা, ও মরণ দেবনাথ৷ স্থানীয়দের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে অতিসত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করোক পুলিশ৷ তবে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে কৃষকের এই দাবিকে মান্যতা দিচ্ছে স্থানীয় জনগণ৷ যার ফলে এই সমস্যা যাতে আরও বৃদ্ধি না হয় তার জন্য পুলিশকে সদর্থক ভূমিকা গ্রহণের দাবি এলাকার সচেতন মহলের৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top