News Flash

  • Home
  • Uncategorized
  • Minister-son Ashish Mishra arrested : লখিমপুর কাণ্ডে মন্ত্রী-পুত্র আশিস মিশ্র গ্রেফতার, আজ আদালতে পেশ
Image

Minister-son Ashish Mishra arrested : লখিমপুর কাণ্ডে মন্ত্রী-পুত্র আশিস মিশ্র গ্রেফতার, আজ আদালতে পেশ

লখনউ, ১০ অক্টোবর (হি.স) : লখিমপুরকাণ্ডের তদন্তে প্রথম থেকেই পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে শনিবার রাতে গ্রেফতার করল পুলিশ। জিজ্ঞাসাবাদের প্রায় ১২ ঘণ্টা পর পুলিশ ঘোষণা করেছে, লখিমপুর হিংসাকাণ্ডে জড়িত থাকার অপরাধে আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়েছে।

লখিমপুরের ঘটনার পর থেকেই আশিস মিশ্রকে গ্রেফতার করার দাবি উঠতে থাকে নানা মহল থেকেই। লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তা নিয়ে তদন্তের পরেই আশিস মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, আশিসকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও সন্তোষজনক উত্তর মেলেনি। একাধিক অসঙ্গতি ছিল তাঁর বয়ানে। আশিস মিশ্র দাবি করেছিলেন তিনি গত রবিবার অর্থাত্‍ ঘটনার দিন ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূরে একটি কুস্তি প্রতিযোগিতায় ছিলেন। কিন্তু স্থানীয় লোকজনের বয়ান বলছে ঘণ্টা দুইয়ের জন্য সেখান থেকে গায়েব হয়েছিলেন মন্ত্রীপুত্র। এছাড়া আশিস মিশ্রের মোবাইল ফোনের লোকেশনও বলছে, তিনি কুস্তি প্রতিযোগিতাতে ছিলেন না। রবিবার আদালতে তোলা হতে পারে আশিসকে। তাঁর বিরুদ্ধে জেরা চলাকালীন পুলিশের সঙ্গে অসহযোগিতার অভিযোগও রয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top