News Flash

  • Home
  • বিনোদন
  • মাছ বাজারে নোংরা জল, ধুন্দুমার কান্ড
Image

মাছ বাজারে নোংরা জল, ধুন্দুমার কান্ড

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ অক্টোবর ।। কাদা, নোংরা জল এবং শৌচালয়ের সমস্ত নোংরা আবর্জনা মাছ বাজারে প্রবেশকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড বেঁধেছে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা মাছ বাজারে। স্থানীয় মাছ বাজার ব্যবসায়ীদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো আজ। মাছ ব্যবসায়ীদের অভিযোগ, কদমতলা মাছ বাজার সেড ঘরের নিকটবর্তী দুটি পরিবার নান্টু নাথ এবং হীরা নাথের বাড়ির সমস্ত ধরনের কাদা, নোংরা জল এবং শৌচালয়ের সমস্ত নোংরা আবর্জনা পাইপ লাইনের মাধ্যমে মাছ বাজারের ভেতরে প্রবেশ করে। এতে করে মাছ বাজার ব্যবসায়ী এবং ক্রেতারা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। দুর্গন্ধের ফলে অনেক সময় ক্রেতারা বাইরে থেকেই ফিরে যাচ্ছেন। এ নিয়ে বেশ কয়েকবার কদমতলা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে বিষয়টি জানানো হলেও বিগত বছরে শুধুমাত্র একবার সাফাই করে দিয়ে রাস্তার উপর নামকাওয়াস্তে একটি ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে। তাও এখানে কাদা মাখা নোংরা আবর্জনা জলে পরিপূর্ণ হয়ে ট্যাঙ্কিটি ওভারফ্লো হচ্ছে।


এদিকে প্রতিবছরের ন্যায় এবারও মাছ বাজার ব্যবসায়ীরা সার্বজনীন পুজোর উদ্যোগ গ্রহণ করেন। রাত পোহালেই পঞ্চমী। তাই বাজার ব্যবসায়ীর পূজা কমিটি মাছ সেড ঘর ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন করতে গেলে ঘটে যত বিপত্তি। বেরিয়ে আসে নোংরা আবর্জনা যুক্ত জল। তখনই ক্ষিপ্ত হয়ে মাছ বাজার ব্যবসায়ীরা বাজার গলির দুপাশ বন্ধ করে দেয়। ফলে বাজারে আসা মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটে। পুজো কমিটি ক্ষুব্ধ হয়ে পাইপলাইনের কিছু অংশ ভেঙ্গে দেন। তাতে বেরিয়ে আসে যত নোংরা আবর্জনা জল। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, নান্টু নাথ এবং হীরা নাথ এই দুজনের কারণেই তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। অপরদিকে অভিযুক্ত জনৈক দুই ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তাঁদের বক্তব্য, মৎস্য ব্যবসায়ীরা আবর্জনা ফেলে এবং সেই আবর্জনা থেকেই নোংরা জল বেরিয়ে আসে।

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top