News Flash

  • Home
  • Uncategorized
  • বর্তমান সরকার গুনগত শিক্ষার প্রসারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে : শিক্ষামন্ত্রী
Image

বর্তমান সরকার গুনগত শিক্ষার প্রসারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর ।। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বিভিন্ন বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ঠিক হচ্ছে। গুনগত শিক্ষার মাধ্যমে পৃথিবীর সকল সমস্যার সমাধান করা যায়। এজন্যই রাজ্যের বর্তমান সরকার গুনগত শিক্ষার প্রসারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। আজ মোহনপুর স্বামীবিবেকানন্দ মহাবিদ্যালয়ে এইচ সি এল প্রযুক্তি কোম্পানির কর্মশালা কাম কেরিয়ার প্রোগ্রামের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, শিক্ষা হল সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র যা দিয়ে বিশ্বকে বদলে দেওয়া যেতে পারে। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এন সি আর টি পাঠক্রম চালু করা হয়েছে। এরজন্য ৩০ হাজার শিক্ষক শিক্ষিকার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাজ্যে বৃত্তিমূলক শিক্ষা চালু করা হয়েছে। সুপার ৩০ পরীক্ষার মাধ্যমে উত্তির্ণ প্রথম ৩০ জন ছেলে মেয়ে তাদের পচ্ছন্দ মত শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং নিতে পারবেন। দুই বছরের এই কোর্স সম্পূর্ণ করতে রাজা সরকার আর্থিক সহায়তা করবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে নবম শ্রেণী থেকে মেধা অন্বেষন পরীক্ষা চালু করা হয়েছে। এবছর রাজ্যে বিজ্ঞান ও গণিত বিষয়ে প্রায় ৪০০ জন ছেলেমেয়েকে ১৫ মাস পর্যন্ত কোচিং দেওয়া হবে। প্রতিটি ছেলেমেয়েকে ৫০০ টাকা করে স্কলারশীপ দেওয়া হবে। লক্ষ্য প্রকল্পে উচ্চ শিক্ষায় কোচিং নেওয়ার জন্য রাজ্য সরকার প্রতি শিক্ষার্থীকে ১ লক্ষ টাকা করে সাহায্য করবে।

অনুষ্ঠানে এইচ সি এল টেকনোলজি নর্থ ইস্ট রিজিয়নের ম্যানেজার উপহার শ্রীবাস্তব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন। অনুষ্ঠানে মোহনপুর মহকুমার মহকুমা শাসক স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামীবিবেকানন্দ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদিপ্ত দেববর্মা অনুষ্ঠানে মোহনপুর, কামালঘাট, ঈশানপুর, গান্ধীগ্রাম, বেড়িমুড়া, নবগ্রাম, নতুন নগর, নরসিংগড়, সুখময়, পটুনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছেলেমেয়েরা অংশগ্রহণ করে।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top