News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হায়দরাবাদ হাউসে মিলিত মোদী-ফ্রেডেরিকসেন, ভারত-ডেনমার্ক দ্বিপাক্ষিক বৈঠক
Image

হায়দরাবাদ হাউসে মিলিত মোদী-ফ্রেডেরিকসেন, ভারত-ডেনমার্ক দ্বিপাক্ষিক বৈঠক

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): হায়দরাবাদ হাউসে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। শনিবার হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদী ও মেট ফ্রেডেরিকসেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ অন্যান্যরা। এই বৈঠকে ভারত ও ডেনমার্কের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়েছে।

৩-দিনের সফরে শনিবারই দিল্লিতে এসেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা বিবেচনা করি ডেনমার্কের খুব কাছের অংশীদার হল ভারত। এই সফরকে ভারত-ডেনমার্ক দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলফলক হিসেবে দেখছি আমি।” এদিন রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাও জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top