News Flash

  • Home
  • খেলা
  • আকর্ষনীয় পুজো মন্ডপ ও প্রতিমা কসমস ক্লাবে
Image

আকর্ষনীয় পুজো মন্ডপ ও প্রতিমা কসমস ক্লাবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর ।। স্বল্প পরিসরে আকর্ষণীয় পুজো মন্ডপ ও প্রতিমা নির্মাণ করে শারদ উৎসবের আয়োজন করেছে বামুটিয়া বিধানসভার নড়সিংগড় বাজারস্থিত কসমস ক্লাব। করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে রাজ্যের কোথাও বড় ধরনের পূজা হচ্ছে না। রাজধানী আগরতলা শহরের হাতেগোনা কয়েকটি ক্লাব অপেক্ষাকৃত বড় আকারের পুজো করছে। করোণা বিধি-নিষেধ আরোপিত থাকায় বড় মাপের পূজো করার সুযোগ নেই বললেই চলে। রাজ্যের অন্যান্য ক্লাবগুলির সঙ্গে পাল্লা দিয়ে বামুটিয়া ব্লক এলাকাতেও বিভিন্ন ক্লাব উদ্যোগ গ্রহণ করেছে।


বামুটিয়া বিধানসভার নড়সিংগড় বাজারস্থিত কসমস ক্লাব ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। সে সময় থেকেই নড়সিংগড় বাজার সংলগ্ন স্থানে হচ্ছে কসমস ক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব। বহিঃরাজ্য ও রাজ্যের শিল্পীদের হাতের ছোঁয়ায় বাঁশি, কর্তাল, থালা, খের ও বাঁশ দিয়ে দিয়ে নির্মিত হচ্ছে সম্পুর্ন পূজো মণ্ডপ। প্রস্তুতির কাজ প্রায় তুঙ্গে। নজরকাড়া আলোক সজ্বায় সাজবে পূজো মন্ডপ সহ তার পাশ্ববর্তী স্থান।


ক্লাবের সহ সম্পাদক সিদ্ধার্থ মালাকার জানান, মন্ডপ ও প্রতিমা নির্মাণ সহকারে কসমস ক্লাবের এবারকার পূজোর মোট বাজেট তিন লক্ষাধিক টাকা। কোভিড নিয়মনীতিকে প্রাধান্য দিয়ে দর্শনার্থীদের ভীড় এড়াতে সামনের দিক থেকে খোলা অবস্থায় রাখা হবে পূজো মন্ডপ। স্থানীয় বিধায়কের হাত ধরে মহা ষষ্ঠীর রাতে হবে মণ্ডপের উদ্বোধন।


দুর্গাপূজাকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য ক্লাবের তরফ থেকে সকল অংশের জনগণের সহযোগিতা আহ্বান করা হয়েছে। প্রত্যেক দর্শনার্থীকে করুণা বিধি মেনে যায় শামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top