News Flash

  • Home
  • প্রধান খবর
  • পরিবর্তনের সুফল, রাজ্যের গ্রামীণ এলাকায় ২ লক্ষ ৭৩ হাজার ৮১টি বাড়িতে পানীয়জলের সংযোগ
Image

পরিবর্তনের সুফল, রাজ্যের গ্রামীণ এলাকায় ২ লক্ষ ৭৩ হাজার ৮১টি বাড়িতে পানীয়জলের সংযোগ

আগরতলা, ৮ অক্টোবর (হি. স.) : পরিবর্তনের সুফল বললে হয়তো ভুল হবে না। কারণ, ত্রিপুরায় গ্রামীণ এলাকায় প্রত্যেক বাড়িতে বিনামূল্যে পানীয়জলের সংযোগ প্রদানের কাজ চলছে। অটল জলধারা মিশনে গত ২০১৮ সালের ২৮ নভেম্বর থেকে এবছর ৭ অক্টোবর পর্যন্ত ২ লক্ষ ৭৩ হাজার ৮১টি বাড়িতে বিনামূল্যে পানীয়জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে।


পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তর থেকে জানানো হয়েছে, এবছর ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৬২০টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। দপ্তর থেকে পরিসংখ্যান দিয়ে জানানো হয়েছে, উল্লেখিত সময়ে উত্তর ত্রিপুরা জেলায় ৪৭৬টি, ঊনকোটি জেলায় ২৩৬টি, ধলাই জেলায় ৩৭৩টি, খোয়াই জেলায় ৩১৩টি, পশ্চিম ত্রিপুরা জেলায় ৩৬২টি, সিপাহীজলা জেলায় ৬৪৯টি, গোমতী জেলায় ৬৭১টি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ৫৪০টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, ত্রিপুরায় প্রত্যেকের বাড়িতে পানীয় জলের সংযোগ প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। স্বাধীনতার ৭৫ তম বর্ষেও ত্রিপুরার প্রত্যন্তে সকলের কাছে পরিশ্রুত পানীয় পৌছে দেওয়া সম্ভব হয়নি। বাম জমানায় চরম ব্যর্থতার কারণে পানীয় জল সংগ্রহে আজও গিরিবাসীদের দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। তবে, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর মিশন মুডে সকলের বাড়িতে পানীয় জল পৌছে দেওয়ার কাজ চলছে।

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top