News Flash

  • Home
  • Uncategorized
  • কাপড়ের শোরুমে আগুন, অল্পেতে রক্ষা
Image

কাপড়ের শোরুমে আগুন, অল্পেতে রক্ষা

আগরতলা, ৮ অক্টোবর (হি. স.) : জনবহুল এলাকায় অগ্নিরোধক ব্যবস্থা ছাড়াই কাপড়ের শোরুম দাড়িয়ে রয়েছে। আজ শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও বড়সড় বিপদ থেকে অল্পেতে রক্ষা পেয়েছে আগরতলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। সময় মতো দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনতে সক্ষম হয়েছে।


উত্সবের মরশুমে কেনাকাটার ধুম লেগেছে। বাজার ভিড়ে ঠাসা। এরই মধ্যে আগরতলায় হরিগঙ্গা বসাক রোড এলাকায় একটি কাপড়ের শোরুমে আজ আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দফতরে খবর দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে নিয়ে আসে।


দমকল কর্মী সাধন দাস জানিয়েছেন, মহারাজগঞ্জ বাজার থেকে একটি এবং আগরতলা স্টেশন থেকে দুইটি দমকলের ইঞ্জিন এসে আগুন আয়ত্বে এনেছে। তিনি বলেন, ওই শোরুমের তিনতলায় প্রচন্ড ধুয়া বের হচ্ছে দেখা গিয়েছিল। কারণ, সেখানে প্রচুর কাপড়ের খালি প্যাকেট রাখা ছিল। তাঁর কথায়, ওই শোরুমের ইলেকট্রিক প্যানেলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে, সেখানে কাপড়ের খালি প্যাকেট রাখা না থাকলে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠত না।


সাধন বাবু বলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন আয়ত্বে আনা সম্ভব হয়েছে। তবে, দমকল বাহিনী সময় মতো না পৌছালে বড়সড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল। কারণ, ওই শোরুমের আশেপাশে প্রচুর দোকান রয়েছে। তাছাড়া, পূজার বাজারে মানুষের ভিড় ছিল প্রচন্ড। ফলে, আগুন ছড়িয়ে পড়লে প্রচুর ক্ষয়ক্ষতি হতো।


অগ্নিনির্বাপকের আগরতলা স্টেশন ইনচার্জ বলেন, ওই শোরুমে অগ্নি নিরোধক প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। ইলেকট্রিক প্যানেল বক্সের পাশেই সারি করে কাপড়ের খালি রাখা ছিল। ওই খালি প্যাকেটে আগুন লেগে প্রচন্ড ধুয়া বের হচ্ছিল। তিনি বলেন, হরিগঙ্গা বসাক রোডের দোকানগুলি আজ অল্পেতে রক্ষা পেয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top