News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তি ও যুদ্ধের সময় বারবার নিজেদের দক্ষতা প্রমাণ করেছে বায়ুসেনা : রাষ্ট্রপতি
Image

শান্তি ও যুদ্ধের সময় বারবার নিজেদের দক্ষতা প্রমাণ করেছে বায়ুসেনা : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): প্রতিষ্ঠা দিবসে ভারতীয় বায়ুসেনাকে কুর্নিশ জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৮৯ তম প্রতিষ্ঠা দিবসে ভারতীয় বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে রাষ্ট্রপতি জানিয়েছেন, নানা সময়ে এবং শান্তি ও যুদ্ধের সময় বারবার নিজেদের দক্ষতা প্রমাণ করেছে বায়ুসেনা। শুক্রবার ভারতীয় বায়ুসেনার ৮৯ তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর ৮ অক্টোবর দিনটি বায়ুসেনা দিবস হিসেবে পালিত হয়।

এদিন সকালে টুইট করে রাষ্ট্রপতি জানিয়েছেন, “বায়ুসেনা দিবসে বিমান যোদ্ধা ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা। ভারতীয় বায়ুসেনার জন্য দেশ গর্বিত। নানা সময়ে এবং শান্তি ও যুদ্ধের সময় বারবার নিজেদের দক্ষতা প্রমাণ করেছে বায়ুসেনা। আমি নিশ্চিত শ্রেষ্ঠত্বের মান এভাবেই বজায় রাখবে ভারতীয় বায়ুসেনা।” প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top