News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজে ভর্তি প্রক্রিয়া সরলীকরণ চেয়ে ডেপুটেশন বিদ্যার্থী পরিষদের
Image

কলেজে ভর্তি প্রক্রিয়া সরলীকরণ চেয়ে ডেপুটেশন বিদ্যার্থী পরিষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর ।। কলেজে ভর্তি প্রক্রিয়া সরলীকরণ সহ বিভিন্ন দাবিতে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এবছর ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীর উচ্চশিক্ষা লাভের প্রত্যাশায় রয়েছে। ইতিমধ্যেই কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি প্রক্রিয়া আরো সরলীকরণের মধ্য দিয়ে প্রত্যেকে ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার জন্য উকিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জোরালো দাবি জানিয়েছে।


সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধিদল বৃহস্পতিবার উচ্চশিক্ষা অধিকর্তার অফিসে গিয়ে অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীর যাতে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে। ভর্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।পাশাপাশি রাজধানীর বিএমসি কলেজে বায়োসাইন্স চালু করার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দাবি জানিয়েছে।


প্রসঙ্গক্রমে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় অনেক ছাত্রছাত্রীকে বাড়ি থেকে অনেক দূরে কলেজে ভর্তি হওয়ার জন্য নাম তালিকাভুক্ত হয়েছে। তাতে পড়াশোনা করতে সমস্যায় পড়বে ওই সব ছাত্র-ছাত্রীরা। বিষয়টি বিবেচনা করে বাড়ির কাছেই যাতে তারা পড়াশোনা করার সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য উচ্চশিক্ষা অধিকর্তার কাছে সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়।
ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর কর্মকর্তারা জানান উচ্চশিক্ষা অধিকর্তা দাবির যৌক্তিকতা মেনে নিয়ে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top