News Flash

  • Home
  • Uncategorized
  • বন্দ্ব মেটাল কমিশন, চিরাগ পেলেন ‘হেলিকপ্টার’ ও পশুপতি ‘সেলাই মেশিন’
Image

বন্দ্ব মেটাল কমিশন, চিরাগ পেলেন ‘হেলিকপ্টার’ ও পশুপতি ‘সেলাই মেশিন’

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর থেকেই লোক জনশক্তি পার্টি-র অন্দরে বিবাদ চলছিল। চিরাগ ও পশুপতি, এই ভাইপো-কাকার মধ্যে বিবাদের ফলে এলজেপি-র প্রতীক চিহ্ন সম্প্রতি বাজেয়াপ্ত করে দিয়েছিল নির্বাচন কমিশন। বিহারে আসন্ন উপ-নির্বাচনের আগে চিরাগ পাসোয়ান ও পশুপতি কুমার পরশের মধ্যে বিবাদ চরমে ওঠার পর, দলের প্রতীক চিহ্ন কে ব্যবহার করবে তা নিয়ে দ্বন্দ্ব হয়। চিরাগ ও পরশ দু’জনেই লোক জনশক্তি পার্টির প্রতীক চিহ্ন ব্যবহার করতে চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। কমিশন এরপর ঠিক করে লোক জনশক্তি পার্টি তাদের চিরাচরিত বাংলো চিহ্নটি আর আসন্ন উপনির্বাচনে ব্যবহার করতে পারবে না।

অবশেষে মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, চিরাগ পাসোয়ানকে লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)-র প্রতীক চিহ্ন হেলিকপ্টার বরাদ্দ করা হয়েছে ও পশুপতি কুমার পরশকে ‘রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি’-র নাম দিয়ে ‘সেলাই মেশিন’ প্রতীক চিহ্ন বরাদ্দ করা হয়েছে। এদিন নির্বাচনের সিদ্ধান্ত স্বাগত জানিয়ে পশুপতি বলেছেন, “আমি খুশি। আমাকে রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির নাম ও সেলাই মেশিন প্রতীক বরাদ্দ করা হয়েছে।” উল্লেখ্য, ২০০০ সালের ২৮ নভেম্বর রামবিলাস পাসোয়ান লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠা করেছিলেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top