News Flash

  • Home
  • দিনের খবর
  • রেকর্ড গড়লেন ধোনি, চেন্নাই পৌঁছে গেল প্লে অফে
Image

রেকর্ড গড়লেন ধোনি, চেন্নাই পৌঁছে গেল প্লে অফে

শারজা, ১ অক্টোবর (হি.স) : এবারের আইপিএল-এ প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করল তারা। চেন্নাইয়ের হয়ে রেকর্ডও গড়লেন উইকেটরক্ষক ধোনি।
গতবারের আইপিএল-এ প্রথম দল হিসেবে প্লে অফে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই। এবার শুরু থেকেই ছন্দে ছিল দল। প্লে অফেও পৌঁছে গেল তারা। দলের জয়ের সঙ্গে রেকর্ডও এসেছে ধোনির দস্তানায়। আইপিএল-এ একটি দলের হয়ে ১০০টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন ধোনি। এর আগে কোনও আইপিএল-এ একটি দলের হয়ে কেউ ১০০টি ক্যাচ নিতে পারেননি। উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার ক্যাচ নিয়েই এই রেকর্ড গড়েন ধোনি।

ধোনির খুব কাছে রয়েছেন সুরেশ রায়না এবং কায়রন পোলার্ড। রায়না চেন্নাইয়ের হয়ে ৯৮টি ক্যাচ নিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯৪টি ক্যাচ নিয়েছেন পোলার্ড। আইপিএল-এ উইকেটরক্ষকদের মধ্যে সব চেয়ে বেশি শিকার ধোনিরই। এখনও অবধি ১১৯টি ক্যাচ এবং ৩৯টি স্টাম্প করেছেন তিনি।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top