News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের পালঘরে সকাল-দুপুরে ভূমিকম্প, তীব্রতা যথাক্রমে ২.৯ ও ৩.৫
Image

মহারাষ্ট্রের পালঘরে সকাল-দুপুরে ভূমিকম্প, তীব্রতা যথাক্রমে ২.৯ ও ৩.৫

পালঘর, ৩০ সেপ্টেম্বর (হি.স.): সকালে ও দুপুরে এক-দিনে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর জেলা। প্রথমে বৃস্পতিবার সকাল ৮.৪৬ মিনিট নাগাদ ২.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পালঘর জেলায়। এরপর দুপুর ২.২৮ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পালঘর জেলায়। প্রথম ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে, দ্বিতীয় ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ৩ কিলোমিটার গভীরে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎসস্থল ছিল পুণে থেকে ১৮৩ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে, গুজরাটের আহমেদাবাদ থেকে ৩৪৭ কিলোমিটার দক্ষিণে। দুপুরে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎসস্থল ছিল পুণে থেকে ২০০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে, গুজরাটের আহমেদাবাদ থেকে ৩২৯ কিলোমিটার দক্ষিণে।

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top