News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • উচ্চশিক্ষার জন্য লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন সৌরভ কন্যা সানা, খুশি বাবা-মা
Image

উচ্চশিক্ষার জন্য লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন সৌরভ কন্যা সানা, খুশি বাবা-মা

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : বাবা-মায়ের দায়িত্ব পালনে কোনও ত্রুটি রাখলেন না সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়। উচ্চশিক্ষার জন্য কন্যা সানা গঙ্গোপাধ্যায়কে লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলেন তাঁরা।মেয়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হতেই খুশি প্রকাশ করেছেন সৌরভ ও ডোনা।

একদিকে আইপিএল চলছে। তারপরেই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। এরমাঝেই চলছে দাদাগিরির শ্যুটিং। সব কিছুকে সামলে মেয়ের জন্য আলাদা করে সময় বের করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । উচ্চশিক্ষার জন্য কন্যা সানা গঙ্গোপাধ্যায়কে লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলেন তিনি । বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হতেই খুশি প্রকাশ করেছেন সৌরভ ও ডোনা। বিদেশের বিদ্যালয়ে ভর্তি করতে সানার সঙ্গে লন্ডনে উপস্থিত ছিলেন তাঁরা। মেয়ের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করলেন। ক্যাপশনে লিখলেন, ‘দারুণ অভিজ্ঞতা। সানা ওর বিশ্ববিদ্যালয়ে। ইউসিএল (লন্ডন’স গ্লোবাল ইউনিভার্সিটি)’।

এদিকে, মেয়ের নতুন সফরের আগে রোমাঞ্চিত মা ডোনা। তিনি জানালেন, ‘সানা লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। অর্থনীতি নিয়ে পড়াশোনা করবে ও। অনেক দিন থেকেই ঠিক ছিল যে, ও ইংল্যান্ডে পড়াশোনা করবে। করোনা পরিস্থিতির জন্য সব কিছু স্থগিত ছিল। অবশেষে আমাদের সকলের স্বপ্নপূরণ হল।’

উল্লেখ্য, লন্ডনে নতুন অ্যাপার্টমেন্ট নিয়েছেন মহারাজ । ১৯৯৬ সালে এই শহরেই তাঁর ঐতিহাসিক টেস্ট অভিষেক। পরে অধিনায়ক হিসাবে ন্যাটওয়েস্ট ট্রফি জয়। লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে ওড়ানো। কেরিয়ারের একের পর এক কোহিনূর ছড়িয়ে রয়েছে ইংল্যান্ডে।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top