News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্ভয়া-এক পহল কর্মসূচির সূচনা, যোগী বলেলন কম সুদে ঋণ পাবেন মহিলারা
Image

নির্ভয়া-এক পহল কর্মসূচির সূচনা, যোগী বলেলন কম সুদে ঋণ পাবেন মহিলারা

লখনউ, ২৯ সেপ্টেম্বর (হি.স.): মিশন শক্তির তৃতীয় পর্যায়ের অধীনে ‘নির্ভয়া-এক পহল’ কর্মসূচির সূচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার লখনউতে নির্ভয়া-এক পহল কর্মসূচির সূচনা করেছেন যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “৭৫ হাজার মহিলা সরাসরি স্টেট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হবেন এবং কম সুদে ঋণ পাবেন তাঁরা। এছাড়াও প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ৩ মাসের জন্য রাজ্য ভর্তুকির সুবিধা পাবেন।”

উত্তর প্রদেশ সরকারের ‘নির্ভয়া-এক পহল’ কর্মসূচির মাধ্যমে উপকৃত হবেন ৭৫ হাজারের বেশি মহিলা। যোগী আদিত্যনাথ এদিন জানিয়েছেন, “২০১৭ সালের আগে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। মেয়েরা বাড়ির বাইরে গেলে ভয়ের মধ্যে থাকত পরিবার। এই সমস্যার সমাধানে আমরা অ্যান্টি রোমিও স্কোয়াড এনেছি। বহু সাফল্য পেয়েছি আমরা।” উত্তর প্রদেশে মহিলাদের প্রাপ্তি সম্পর্কে যোগী আদিত্যনাথ বলেছেন, “এখন রাজ্যে ৩০ হাজার মহিলা কনস্টেবল রয়েছে।..রেডিমেড জামাকাপড়ের কাজকে উৎসাহদান করতে পারেন মহিলারা, উত্তর প্রদেশকে আমরা এর কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top