News Flash

  • Home
  • প্রধান খবর
  • আন্তর্জাতিক বিমানে স্থগিতের মেয়াদ ফের বাড়ল, বিধিনিষেধ ৩১ অক্টোবর পর্যন্ত
Image

আন্তর্জাতিক বিমানে স্থগিতের মেয়াদ ফের বাড়ল, বিধিনিষেধ ৩১ অক্টোবর পর্যন্ত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): অক্টোবর মাসেও বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান চলাচল। বিশেষ অনুমোদন প্রাপ্ত বিমানগুলি ছাড়া আর কোনও বিমান ভারত থেকে বিদেশে পাড়ি দেবে না বা অন্য দেশ থেকে ভারতে প্রবেশ করতে পারবে না। মঙ্গলবার একটি নির্দেশিকায় এমনটাই জানিয়েছে ভারতের অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)।

দেশে করোনা-মহামারী পরিস্থিতির শুরুর দিকে ভিসা এবং আন্তর্জাতিক বিমান চলাচলে নিয়ন্ত্রণ টেনে একটি নির্দেশিকা জারি করেছিল ডিজিসিএ। গত বছর ২৬ জুন জারি করা সেই নিয়মেই সামান্য হেরফের ঘটিয়ে মেয়াদ ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু, মঙ্গলবার জানানো হল, আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। তবে এই নির্দেশে আগের মতোই মালবাহী বিমানের যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে বেশ কিছু রুটে যে সমস্ত আন্তর্জাতিক বিমানকে ওড়ার অনুমতি দেওয়া হচ্ছে, সেগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না বলে জানিয়েছে ডিজিসিএ। ছাড় থাকবে ডিজিসিএ-র বিশেষ অনুমোদন পাওয়া উড়ানগুলির ক্ষেত্রেও।

Releated Posts

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা রাষ্ট্রপতি মুর্মু, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ, নয়াদিল্লি জেলায় জারি ১৬৩ ধারা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ফর্ম ৬ বদলের নির্দেশ কে দিয়েছিল, কমিশনকে প্রশ্ন রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১ অক্টোবর: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম ৬-এ বিতর্কিত পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের…

ByBySandeep Biswas Oct 1, 2026
Scroll to Top