News Flash

  • Home
  • Uncategorized
  • কোয়াডে মিলিত ৪ রাষ্ট্রনেতা, মোদীর বার্তা বিশ্বের মঙ্গলের জন্য কাজ করবে চতুর্দেশীয় অক্ষ
Image

কোয়াডে মিলিত ৪ রাষ্ট্রনেতা, মোদীর বার্তা বিশ্বের মঙ্গলের জন্য কাজ করবে চতুর্দেশীয় অক্ষ

ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর (হি.স.): কোয়াড অন্তর্ভুক্ত চার দেশের রাষ্ট্রনেতা এই প্রথম বার মুখোমুখি মিলিত হলেন। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার মধ্যরাতে আমেরিকার ওয়াশিংটনে চতুর্দেশীয় অক্ষ বা কোয়াডের নেতাদের বৈঠক হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। সেই বৈঠকে বিশ্বের বর্তমান সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। কোভিড-১৯, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলির পাশাপাশি এশিয়ার স্থিতাবস্থা এবং সন্ত্রাসবাদের মতো বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মোদী জানিয়েছেন, বিশ্বের মঙ্গলের জন্য কাজ করবে কোয়াড।

সমগ্র বিশ্বে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মন্তব্য করেছেন মোদী। মুক্ত এশিয়া গড়ে তোলাও কোয়াডের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। মোদী বলেছেন, ‘‘আমাদের নিজ নিজ গণতান্ত্রিক মূল্যবোধের প্রেক্ষিতে কোয়াড এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জলবায়ু পরিবর্তন, কোভিড মোকাবিলা, বিশ্বের নিরাপত্তার মতো বিষয়গুলি নিয়ে কোয়াড সদস্যদের সঙ্গে আলোচনা করতে পেরে ভাল লাগছে। বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কোয়াড।’’ কোয়াড বৈঠক সম্পর্কে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক ব্যাপক ও ফলপ্রসূ ছিল।” কোয়াডের আগে আমেরিকার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন মোদী। কোয়াডের আগে অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন মোদী।
কোয়াড নেতাদের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, আফগানিস্তান পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক চ্যালেঞ্জ-সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন কোয়াড নেতারা। কোয়াড বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ভারত জনসন এন্ড জনসন ভ্যাকসিনের ৮ মিলিয়ন ডোজ উপলব্ধ করবে। ওয়াশিংটনে কোয়াড নেতাদের সঙ্গে বৈঠকের পর নিউইয়র্কে পৌঁছে যান প্রধানমন্ত্রী, নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৬ তম অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top