News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতার বিরুদ্ধে নামার আগে দলকে বিশেষ নির্দেশ রোহিত শর্মার
Image

কলকাতার বিরুদ্ধে নামার আগে দলকে বিশেষ নির্দেশ রোহিত শর্মার

দুবাই, ২৩ সেপ্টেম্বর (হি.স) : চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স। দলকে ঘুরে দাঁড়াতে নির্দেশ দিলেন রোহিত শর্মা। মুম্বই অধিনায়ক চেন্নাইয়ের বিরুদ্ধে খেলেননি। কলকাতার বিরুদ্ধে তিনি খেলবেন বলেই মনে করা হচ্ছে।

মুম্বই ইন্ডিয়ান্সের টুইটারে দলের উদ্দেশে বার্তা দিলেন রোহিত। এক ভিডিওতে তিনি বলেন, “নিজেদের কাজটা করা খুব গুরুত্বপূর্ণ। অতীতে কী হয়েছে তাতে আমি বিশ্বাস করি না। টি-২০ ক্রিকেটে সেই দিন কী হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। সেই দিন যারা ভাল খেলবে, তারাই জিতবে। কলকাতা দুর্দান্ত একটি দল। গত ম্যাচে জয়ের ফলে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ওরা।”
মুম্বইয়ের বিরুদ্ধে খুব বেশি ম্যাচ জিততে পারেনি কলকাতা। রোহিত বলেন, “জানি ওদের বিরুদ্ধে আমাদের রেকর্ড খুব ভাল। কিন্তু ম্যাচের দিন ভাল খেলাটা খুব জরুরি। ১৫৭ রান তাড়া করতে হলে ছোট ছোট জুটি গড়া দরকার। ম্যাচের রাশ ধরে রাখাটা প্রয়োজন।” তিনি আরও বলেন, “ইংল্যান্ডে ভাল ক্রিকেট খেলার পর এখানে এসেছে মিলনে। দারুণ বোলার, খুব জোরে বল করতে পারে ও। আত্মবিশ্বাস দরকার ছিল। সেটা প্রথম ম্যাচেই পেয়ে গিয়েছে। আশা করব সেটাকে এগিয়ে নিয়ে যাবে ও।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top