News Flash

  • Home
  • Uncategorized
  • Strike for killing people : মানুষের সর্বনাশের লক্ষ্যেই ভারত বনধ : বিজেপি
Image

Strike for killing people : মানুষের সর্বনাশের লক্ষ্যেই ভারত বনধ : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ সংযুক্ত কিষান মোর্চার ডাকে ভারত বনধের তীব্র বিরোধিতা করে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির মুখপাত্র সুব্রত চক্রবর্তীর কটাক্ষ, দেশের অর্থনীতি ও মানুষের সর্বনাশ করা বামেদের একমাত্র লক্ষ্য৷ তাই, ভারত বনধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ণ তুলেছেন তিনি৷ তাঁর দাবি, ত্রিপুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা প্রচার চালিয়েছে এবং জনগণকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছে৷


প্রসঙ্গত, কৃষি বিলের বিরোধিতায় সংযুক্ত কিষান মোর্চা আগামী ২৭ সেপ্ঢেম্বর ভারত বনধের ডাক দিয়েছে৷ তাই, আজ সাংবাদিক সম্মেলনে সুব্রত বাবু কৃষি বিলের ইতিবাচক দিক তুলে ধরেছেন৷ তাঁর কথায়, নয়া কৃষি বিল কৃষকের উতাদিত ধান বিক্রিতে ন্যুনতম সহায়ক মূল্য নিশ্চিত করেছে৷ শুধু তাই নয়, অনলাইনে ধান বিক্রির মঞ্চ তৈরী হয়েছে৷ তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সংশ্লিষ্ট আধিকারিকের কাছে ছবি পাঠিয়ে বীমা দাবি করতে পারবেন৷ সাথে তিনি যোগ করেন, কিষান সম্মান নিধি যোজনায় ডিবিটির মাধ্যমে কৃষকরা বছরে ৬০০০ টাকা পাচ্ছেন৷


তিনি বলেন, ভারত বনধ দেশের অর্থনীতির জন্য ভয়ংকর৷ কারণ, ওই বনধ আর্থিক দিক দিয়ে ভীষণ ক্ষতি বহন করবে৷ শুধু তাই নয়, সুবিধাভোগীর কাছে অর্থ প্রদান থমকে যাবে৷ তাতে, মধ্যবিত্ত এবং গরীব অংশের মানুষের ভীষণ ক্ষতি হবে৷ বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বনধের সমর্থনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের প্রচারের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন, দীর্ঘ ২০ বছর মুখ্যমন্ত্রী পদে মানিক সরকার মানুষের সর্বনাশ করে গেছেন৷ অথচ, এখন ক্ষমতা হারিয়ে তিনি বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের জন কল্যাণমুখী কাজের সমালোচনা করে চলেছেন৷


এদিন সুব্রত বাবু দাবি করেন, ত্রিপুরাবাসী বিজেপি-আইপিএফটি জোট সরকারের দৌলতে সমস্ত সরকারী সুযোগ-সুবিধা ভোগ করছেন৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে পৌছে যাচ্ছে৷ শুধু তাই নয়, ফড়েদের জমানা শেষ হয়েছে৷ তিনি জোর গলায় বলেন, এখন দাবি আদায়ে মিছিলে হাটতে হয় না কিংবা ডেপুটেশনও দিতে হচ্ছে না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top